মধুপুর বাজারে উচ্ছেদ অভিযান ঘিরে তুমুল উত্তেজনা, ৭ দিনের আলটিমেটাম প্রশাসনের
মধুপুর, ২৪ জুন: সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে কমলাসাগর বিধানসভার মধুপুর বাজার এলাকা। প্রশাসনের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে শুরু হওয়া অভিযানে বাধা দেন একাংশ ব্যবসায়ী। পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মধুপুর বাজার এলাকায় প্রায় ১১৫টি দোকান সরকারি…
