Headlines

৪৭ দিন পর খুলল মাতাবাড়ির প্রণামী বাক্স, দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

প্রায় এক মাস কুড়ি দিন পর মঙ্গলবার পুনরায় খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক। সকাল থেকেই প্রশাসনের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৭টি প্রণামী বাক্স ও সিন্দুক খুলে অর্থ গণনার কাজ শুরু হয়, যা দিনভর চলে এবং সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে।প্রশাসনিক সূত্রে জানা যায়, সর্বশেষ গত ১৮ মে প্রণামী…

Read Full News

রেলস্টেশনে ২৫ কেজি গাঁজা উদ্ধার, তিন মহিলা আটক!

আগরতলার যোগেন্দ্রনগর রেলস্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। ঘটনায় তিন মহিলাকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, আটক মহিলারা বিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা আগরতলা থেকে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। আটক তিন মহিলার নাম মোনাকিয়া দেবী, রিকু দেবী…

Read Full News

সীমান্তে মানবিকতার রাখি, BSF জওয়ানদের ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধল মহিলা মোর্চা

সিপাহীজলা: পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত BSF জওয়ানদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে মানবিক উদ্যোগ নিল বিজেপি সিপাহীজলা দক্ষিণ জেলা মহিলা মোর্চা।বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীমন্তপুর বিওপিতে আয়োজিত বিশেষ কর্মসূচিতে মহিলা মোর্চার নেত্রীরা BSF জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন। পাশাপাশি জওয়ানদের মিষ্টিমুখ করিয়ে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।মহিলা মোর্চার পক্ষ থেকে…

Read Full News

রাহুল গান্ধীর জন্মদিনে সবুজের বার্তা, গান্ধীঘাটে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি

আগরতলা, ১৯ জুন: Rahul Gandhi-র জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে রাজধানীর Gandhighat এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে যুব কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মীরা অংশ নেন এবং একাধিক চারা গাছ…

Read Full News

জিবিপিতে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে যুবতী ও সঙ্গী!

জিবিপি হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে মোবাইল চুরির অভিযোগে এক যুবতী ও তার সঙ্গীকে হাতেনাতে আটক করা হয়েছে। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়।জানা গেছে, মঙ্গলবার জিবিপি হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে এক রোগীর পরিবারের সদস্যের মোবাইল চুরি করার চেষ্টা করছিল ওই যুবতী ও তার সঙ্গে থাকা এক যুবক। বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন তাদের ধরে ফেলেন।এরপর…

Read Full News

“পরিবেশ বাঁচলে, উৎসব হাসবে — বহ্নিজ্যোতির শপথ পরিচ্ছন্ন আগামী।”

অভয়নগরের স্বনামধন্য সামাজিক সংগঠন বহ্নিজ্যোতি দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন ক্লাবে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল পরিবেশবান্ধব উৎসব পালনের বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া।কর্মসূচিতে প্রতিমা বিসর্জনের বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। প্লাস্টার অব প্যারিস বা রাসায়নিক রঙ ব্যবহার না করে মাটির প্রতিমা গড়ার…

Read Full News

🔪 স্কুলে ছুরিকাঘাত! ছাত্রীর হামলায় আহত নবম শ্রেণির ছাত্র

কৈলাসহরের বিদ্যানগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে টিফিনের সময় ছুরিকাঘাতের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক ছাত্রীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে নবম শ্রেণির এক ছাত্র।বৃহস্পতিবার টিফিন চলাকালীন হঠাৎই এই ঘটনা ঘটে। ঘটনার পর স্কুল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আহত ছাত্রকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে পৌঁছে অভিযুক্ত…

Read Full News

মানিক সরকারকে ঘিরে হামলার অভিযোগ, ‘এটা কি জঙ্গল রাজত্ব?’ সুদীপের প্রশ্ন

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি ভাঙচুর এবং তাঁকে ঘেরাও করে রাখার অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।ঘটনার প্রতিবাদ জানিয়ে সুদীপ রায় বর্মন প্রশ্ন তোলেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ভাঙচুর করা এবং তাঁকে ঘেরাও করে রাখা হলে তা কীভাবে মেনে নেওয়া যায়? তাঁর বক্তব্য, “এটা কি জঙ্গল রাজত্ব?”ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক…

Read Full News

বাগমা বাজারটিলায় মর্মান্তিক দুর্ঘটনা! বুলেরোর ধাক্কায় প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধের

উদয়পুর মহকুমার বাগমা বাজারটিলা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রবীণ ব্যক্তির। মৃতের নাম সুদীর দাশগুপ্ত (৭০)। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি বুলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার বাজারের কাজ শেষ করে…

Read Full News

দিল্লির পথে মুখ্যমন্ত্রী, গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা!

ত্রিপুরার মুখ্যমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাঁর এই দিল্লি সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জল্পনা। সফরকালে কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়, প্রকল্প এবং গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। তবে সফরের বিস্তারিত কর্মসূচি এখনও স্পষ্ট নয়।

Read Full News