Headlines

ইনসিস্কাইয়ের নাম ভাঙিয়ে চাকরির টোপ! ভুয়া নিয়োগে বেকারদের লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ

আগরতলা, ১৫ জুন: ত্রিপুরার অন্যতম পরিচিত আইটি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেড-এর নাম ও ফোন নম্বর ব্যবহার করে চাকরি দেওয়ার নামে বেকার যুবক-যুবতীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রিন্ট মিডিয়া এবং ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি আদায়ের মাধ্যমে এই জালিয়াতি চালানো হচ্ছে বলে অভিযোগ।সংস্থার দাবি, প্রীতম দাস…

Read Full News

জমি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ! ফটিকছড়ায় আহত ৩, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

লেফুঙ্গা থানাধীন ফটিকছড়া শিবির এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, অবৈধ জমি দখলকে ঘিরে সংঘটিত হামলায় এক বৃদ্ধাসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছে আক্রান্ত পরিবার।আক্রান্ত পরিবারের দাবি, বিশ্বজিৎ সরকার নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অন্যের জমি অবৈধভাবে দখল করার চেষ্টা চালিয়ে আসছেন। শুধু তাই নয়, ওই…

Read Full News

“এডি নগরে PM-KISAN-এর ২৩তম কিস্তি প্রকাশ, মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে কৃষকদের জন্য বড় বার্তা”

আগরতলা, ২০ জুন: এ.ডি. নগরস্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের আওতায় এপ্রিল ২০২৬ থেকে জুলাই ২০২৬ সময়কালের জন্য ২৩তম কিস্তি প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথসহ কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক ও গণ্যমান্য…

Read Full News

জিবি হাসপাতাল থেকে চুরি যাওয়া বাইক-স্কুটি উদ্ধার, অধরা চোরেরা

জিবি হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া একটি এনফিল্ড বাইক ও একটি এনটর্ক স্কুটি উদ্ধার করেছে এনসিসি থানার পুলিশ। এয়ারপোর্ট ও জিবি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে পৃথকভাবে দুটি গাড়ি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া…

Read Full News

🚨 জোলাইবাড়িতে লরিতে ৮০ হাজার ইয়াবা! আটক ৩

জোলাইবাড়িতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। পাথর বোঝাই একটি লরি থেকে উদ্ধার হলো প্রায় ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।গোপন সূত্রে খবর পেয়ে এমসিবি পুলিশ, বাইখোড়া থানার পুলিশ এবং জোলাইবাড়ি আউটপোস্টের পুলিশ যৌথভাবে অভিযান চালায়। তল্লাশির সময় TR05H1813 নম্বরের পাথর বোঝাই লরি থেকে বিপুল…

Read Full News

নীরমহল জল উৎসবের উদ্বোধন, নৌকা বাইচের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

মেলাঘর, ৯ অক্টোবর: উৎসবের আবহে মেলাঘরের রাজঘাট মুক্তমঞ্চে উদ্বোধন হলো নীরমহল জল উৎসবের। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন। পাশাপাশি তাঁর হাত ধরেই সূচনা হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার।উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।নীরমহলকে কেন্দ্র করে আয়োজিত এই জল উৎসবের…

Read Full News

সংবাদ সংগ্রহে বাধার অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখিয়ে জবাব BDO-র

জোলাইবাড়ী ব্লকে ADC Village নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে সাংবাদিক সম্মেলন করলেন জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা রিটার্নিং অফিসার নবব্রত দত্ত।রবিবার নিজের অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নবব্রত দত্ত অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন…

Read Full News

পানীয় জলের দাবিতে ধর্মনগর–সাখাইবাড়ি সড়ক অবরোধ, কংগ্রেসের আন্দোলনে ব্যাহত যান চলাচল

দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটের প্রতিবাদে সোমবার উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সাখাইবাড়ি এলাকায় ধর্মনগর–সাখাইবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন জেলা কংগ্রেসের কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাখাইবাড়ি এলাকার বাসিন্দারা তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের…

Read Full News

বিশ্বকর্মা পূজার আড়ালে জুয়ার আসর! বোধজংনগর গ্রোথ সেন্টারে চাঞ্চল্য

আগরতলা: বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে বোধজংনগর গ্রোথ সেন্টার এলাকায় জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে। পূজার উৎসবের আবহে প্রকাশ্যে জুয়ার আসর ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।স্থানীয় সূত্রের অভিযোগ, বিশ্বকর্মা পূজাকে ঘিরে গ্রোথ সেন্টার এলাকার একটি স্থানে জুয়ার আসর বসানো হয়। সেখানে বেশ কয়েকজনকে জুয়ায় অংশ নিতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের।উৎসবের সুযোগ নিয়ে এ ধরনের…

Read Full News

বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরি! সিসিটিভিতে ধরা পড়ে সন্দেহভাজন, আটক ১

বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে চুরির ঘটনা ঘটলেও টানা দুই দিন অফিস বন্ধ থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসেনি।পরবর্তীতে ব্লকের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির ঘটনা সামনে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্লক অফিস থেকে এসির তামার অংশ এবং বাথরুমে থাকা ট্যাব চুরি হয়েছে। তবে অফিস বন্ধ থাকায় আরও কী…

Read Full News