Headlines

শ্রীনগর স্কুলে ছাত্রীদের হেনস্তার অভিযোগ, FIR প্রত্যাহারে উঠছে প্রশ্ন

সাব্রুম মহকুমার শ্রীনগর হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে একাধিক ছাত্রীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তীর ভিলেজ কাউন্সিল নির্বাচন উপলক্ষে বিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে।অভিভাবকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর বিদ্যালয় চত্বরে কয়েকজন ছাত্রীকে চিপসের প্রলোভন দেখিয়ে হেনস্তা করা হয়। পরদিন বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিতভাবে জানান অভিভাবকরা। খবর পেয়ে সাব্রুমের এসডিএম,…

Read Full News

শ্রাবণের প্রথম সোমবারে বটতলা শিব মন্দিরে ভক্তদের ঢল, জলাভিষেকে মুখরিত মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ২০ জুলাই ২০২৬: শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে আগরতলার ঐতিহ্যবাহী বটতলা শিব মন্দিরে ভোর থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ও কুমারী মেয়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ভক্তরা ভোর থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভগবান শিবের মাথায় পবিত্র জল, দুধ ও বেলপাতা অর্পণ করে পূজা-অর্চনা করেন। “হর হর মহাদেব” ধ্বনিতে মুখরিত…

Read Full News

শিক্ষার মানোন্নয়নে ৫ দফা দাবি, যুবরাজনগরে কংগ্রেসের ডেপুটেশন

যুবরাজনগর, ২২ জুন: এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্কুলগুলোর পরিকাঠামোগত মানোন্নয়নের দাবিতে পাঁচ দফা দাবি সনদ নিয়ে বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন প্রদান করল যুবরাজনগর ব্লক কংগ্রেস।পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার যুবরাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে হাফলং বাজারে দলীয় কর্মী-সমর্থকরা সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য মিছিল সংগঠিত করে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে পৌঁছে ডেপুটেশন জমা দেন তারা।ডেপুটেশনে…

Read Full News

ত্রিপুরার ক্রীড়া উন্নয়নে বড় পদক্ষেপ, ১০৮ ক্রিকেটারকে কিট ব্যাগ প্রদান TCA-র

ত্রিপুরায় ক্রিকেট ও সামগ্রিক ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (TCA)। অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রিকেটার ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের মধ্যে ১০৮টি ক্রিকেট কিট ব্যাগসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন…

Read Full News

তামাকের বিরুদ্ধে সচেতনতার বার্তা, আগরতলায় স্টেট লেভেল ওয়ার্কশপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণ

আগরতলা, ২৮ জুলাই: তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ভলান্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্টেট লেভেল ওয়ার্কশপ। অনুষ্ঠানে তামাকবিরোধী প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা মহিলা কমিশনের…

Read Full News

‘মৌসম বিগড়নে বালা হ্যায়’—রতন লাল নাথের মন্তব্যে চর্চা!

রাজ্য রাজনীতিতে ফের চর্চায় মন্ত্রী রতন লাল নাথের মন্তব্য। ‘মৌসম বিগড়নে বালা হ্যায়, কুরসি কি পেটি বান লেজিয়ে’—এমন মন্তব্য করতে শোনা যায় তাঁকে।মন্ত্রীর এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। ঠিক কোন প্রসঙ্গে এবং কাকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেছেন, তা নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা তৈরি হয়েছে।রতন লাল নাথের মন্তব্যকে ঘিরে বিরোধী…

Read Full News

কংগ্রেস ভবনে শচীন লাল সিং ও যদুমোহন ত্রিপুরাকে শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন লাল সিং-এর জন্মজয়ন্তী এবং কংগ্রেসের জনজাতি নেতা প্রয়াত যদুমোহন ত্রিপুরা-র প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মীরা দুই প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তাঁদের রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং ত্রিপুরার উন্নয়নে…

Read Full News

দুর্ঘটনার মীমাংসার নামে ₹১.০৫ লক্ষ আত্মসাতের অভিযোগ! ধনপুরে বিজেপি বুথ সভাপতিকে ঘিরে চাঞ্চল্য

মেলাঘর, ৩১ জুলাই: বাইক দুর্ঘটনার মীমাংসার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে ধনপুর বিধানসভা এলাকার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর বিজেপির ১২ নম্বর বুথ সভাপতি সুনীল সরকার ওরফে তুফানের বিরুদ্ধে।অভিযোগ অনুযায়ী, প্রায় এক মাস আগে বানিয়াছড়ায় একটি বাইক দুর্ঘটনায় চুন্দল কুকিয়াছড়ার বাসিন্দা মন্নান মিয়ার বাইকের সঙ্গে স্থানীয় বাসিন্দা ভজন দাসের সংঘর্ষ…

Read Full News

জুটমিল ইস্যুতে বিজেপির পাল্টা আক্রমণ, ‘শ্রমিকদের বিভ্রান্ত করছে বিরোধীরা’ দাবি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের

নিজস্ব প্রতিনিধি: জুটমিল ইস্যুকে কেন্দ্র করে বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিতে বুধবার সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, ১৯৮০ সালে পরীক্ষামূলক উৎপাদন এবং ১৯৮১ সালে বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে সরকারি উদ্যোগে জুটমিলের কার্যক্রম শুরু হয়। এর ফলে পাটচাষে কৃষকরাও উৎসাহিত হয়েছিলেন। তবে…

Read Full News

‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার বার্তা! এমবিবি কলেজে রাজ্যপালের হাত ধরে রাজ্য-স্তরের সচেতনতামূলক কর্মশালার সূচনা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) কলেজে “নেশা মুক্ত ত্রিপুরা” শীর্ষক রাজ্য-স্তরের সচেতনতামূলক কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নেশার কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা এবং সমাজ থেকে মাদকাসক্তি দূর করার লক্ষ্যে…

Read Full News