Headlines

জনগণনা-২০২৭: স্ব-গণনা (Self-Enumeration) নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক

আগরতলা, ১৪ জুলাই: ভারতের জনগণনা-২০২৭ (Census of India-2027) উপলক্ষে স্ব-গণনা (Self-Enumeration) প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার বিকেল ৫টায় আগরতলায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা শাসক (DM & Collector) ড. বিশাল কুমার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন।জানা গেছে, জনগণনা-২০২৭-এ স্ব-গণনা প্রক্রিয়ার বিভিন্ন দিক, এর গুরুত্ব, পদ্ধতি…

Read Full News

“ভুল ওষুধ খাইয়ে স্বামীকে পাগল করার অভিযোগ! স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি”

নিজের স্ত্রীই ভুল ওষুধ খাইয়ে তাঁকে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন করে তুলছেন—এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রভাস চন্দ্র গন। তাঁর দাবি, স্ত্রী পেশায় একজন নার্স এবং বাড়ির জায়গা দখলের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাঁকে ভুল ওষুধ খাওয়ানো হচ্ছে।প্রভাস চন্দ্র গনের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে অসুস্থ ও ‘পাগল’ হিসেবে পরিবারের সদস্য এবং অন্যদের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।…

Read Full News

মহারাজগঞ্জ বাজারে আচমকা মুখ্যমন্ত্রী, পাইকারি মাছ বাজারের সমস্যা খতিয়ে দেখলেন মানিক সাহা

আগরতলা: আগরতলা মহারাজগঞ্জ বাজারের পাইকারি মাছ বাজার এলাকার বিভিন্ন সমস্যা সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। শনিবার বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।পাইকারি মাছ বাজার এলাকার পরিকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্যও শোনেন তিনি।পরিদর্শন শেষে বাজারের…

Read Full News

মোদি সরকারের ১২ বছর পূর্তি উদযাপন, রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবিরে এক মঞ্চে সর্বানন্দ সোনোয়াল ও ডঃ মানিক সাহা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে রবিবার আগরতলার রবীন্দ্র ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাফল্য তুলে ধরতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রীসভা…

Read Full News

কৈলাসহরে নাবালিকাকে অপহরণের অভিযোগ, মহিলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন

কৈলাসহর: শহর এলাকায় ১৭ বছরের এক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরের গোবিন্দপুর এলাকায়। অভিযোগ, বুধবার রাতে বাড়ি ফেরার পথে স্পোর্টস অফিস সংলগ্ন এলাকায় এক যুবক পিছন থেকে নাবালিকার মুখ চেপে ধরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিরোধ করতে গিয়ে নাবালিকা যুবকের হাতে কামড় দিলে সে হাত সরিয়ে নেয়।…

Read Full News

জাতীয় সড়কের জমি খালি করতে ৬৭ ব্যবসায়ীকে চূড়ান্ত নির্দেশ, দোকান পরিদর্শনে প্রশাসন

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে গতি আনতে উচ্ছেদ নোটিশপ্রাপ্ত ৬৭ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করল সিপাহীজলা জেলা প্রশাসন। বৈঠকের পর ব্যবসায়ীদের দোকানঘর পরিদর্শন করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত এবং বিশালগড় মহকুমা শাসক বিংকি সাহা।পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের জাতীয় সড়কের নির্ধারিত জায়গা থেকে অতি দ্রুত দোকানঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসন…

Read Full News

কামালঘাটে অটো-ইকোর মুখোমুখি সংঘর্ষ! আহত ৩, জাতীয় সড়কে ব্যাপক চাঞ্চল্য

কামালঘাট: ফের সড়ক দুর্ঘটনায় আতঙ্ক ছড়াল পশ্চিম ত্রিপুরার কামালঘাটে। বৃহস্পতিবার রাতে লেফুঙ্গা থানাধীন আগরতলা-খোয়াই (১০৮-বি) জাতীয় সড়কের শান্তি পাড়া এলাকায় একটি অটো ও একটি ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন আহত হন।জানা গেছে, TR 01 BU 0355 নম্বরের ইকো গাড়িটি আগরতলা থেকে কামালঘাটের দিকে আসছিল। একই সময়ে TR 01 F 2984 নম্বরের অটোটিও একই রুটে…

Read Full News

পড়াশোনার পাশাপাশি মাঠে গড়ুক ভবিষ্যৎ, ডন বসকোয় ফুটবল-ভলিবল টুর্নামেন্ট

আগরতলা, ৮ আগস্ট: পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যেই সেন্ট জন বসকোর জন্মদিন উপলক্ষে ডন বসকো স্কুল, আগরতলায় আয়োজন করা হয়েছে আন্তঃস্কুল ফুটবল ও ভলিবল নকআউট টুর্নামেন্ট।ছাত্রীদের জন্য ভলিবল এবং ছাত্রদের জন্য ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।…

Read Full News

স্টেট গেস্ট হাউসে মন্ত্রী-বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক

আগরতলা: আগরতলা স্টেট গেস্ট হাউসে মন্ত্রী ও বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।বৈঠকে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং আসন্ন বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মন্ত্রী ও বিধায়কদের কাছ থেকে বিভিন্ন এলাকার পরিস্থিতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিষয়ে মতামত নেন…

Read Full News

শান্তিরবাজার থানায় সম্প্রীতির রাখি, পুলিশ থেকে সাংবাদিক—ভ্রাতৃত্বের বন্ধনে সবাই

শান্তিরবাজার: রাখি পূর্ণিমা উপলক্ষে শান্তিরবাজার থানায় কর্মরত আরক্ষা দপ্তরের মহিলা কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ রাখি বন্ধন উৎসব। দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দে মেতে উঠলেন পুলিশ বিভাগের বোনেরা।এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে থানায় কর্মরত আরক্ষা দপ্তরের কর্মী, বনদপ্তরের কর্মী, সংবাদমাধ্যমের প্রতিনিধি, যানচালক, জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষের হাতে রাখি পরিয়ে দেন মহিলা পুলিশ কর্মীরা। তাঁদের…

Read Full News