Headlines

টিটিএএডিসির ক্ষমতায়ন নিয়ে আগরতলায় সেমিনার, উপজাতি উন্নয়নে জোর ARTIST-এর

আগরতলা প্রেস ক্লাবে Assembly of Retired Tribals Intellectuals & Scholars of Tripura (ARTIST)-এর উদ্যোগে টিটিএএডিসির ক্ষমতায়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে বক্তব্য রাখেন রাজ্য সরকারের প্রাক্তন আইন সচিব দাতামোহন জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমীর দেববর্মা, ডা. সত্যরঞ্জন দেববর্মা ও ধীরাজ দেববর্মাসহ অন্যান্য বিশিষ্টজনেরা।সেমিনারে টিটিএএডিসির ক্ষমতায়ন, উপজাতি সমাজের উন্নয়ন এবং স্বশাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা…

Read More

“মনীষা দাস হত্যার বিচার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাস্তায় গণতান্ত্রিক নারী সমিতি”

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুনঃ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট তিন দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করে গণতান্ত্রিক নারী সমিতি। পরে আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় সংগঠনের উদ্যোগে দু’ঘণ্টাব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালিত হয়।গণঅবস্থান কর্মসূচি থেকে সংগঠনের নেতৃবৃন্দ পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধের দাবি জানান। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু…

Read More

বিধানসভায় উল্টো জাতীয় পতাকা, বিতর্কে মন্ত্রী বিকাশ দেব্বর্মা

ত্রিপুরা বিধানসভায় জাতীয় পতাকা উল্টোভাবে ধরাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী বিকাশ দেব্বর্মা উল্টো জাতীয় পতাকা হাতে তুলে ধরেন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

Read More

সাব্রুমে অটো-বাইকের মুখোমুখি সংঘর্ষ! গুরুতর আহত ২, আহত মোট ৩ জন

সাব্রুম, ৭ জুন: সাব্রুম শহরে অনিয়ন্ত্রিতভাবে ব্যাটারিচালিত অটোর চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এরই মধ্যে রবিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হন, যার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ঘটনাটি ঘটে রবিবার দুপুর প্রায় আড়াইটার সময় সাব্রুম থানার অন্তর্গত গর্জনতলি এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ব্যাটারিচালিত অটো এবং একটি মোটরবাইকের…

Read More

কাঁঠালতলীতে মনীষার নিথর দেহ, কান্নায় ভেঙে পড়ল পরিবার! মায়ের অভিযোগ, “পরিকল্পিতভাবে খুন করা হয়েছে”

শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে উদ্ধার হওয়া তরুণী মনীষা দাসের মরদেহ শুক্রবার সকালে তার নিজ বাড়ি কাঁঠালতলীতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। প্রিয়জনের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা।পরিবারের অভিযোগ, মনীষার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। মনীষার মায়ের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে…

Read More

রথযাত্রাকে সামনে রেখে পুরনিগমের বিশেষ অভিযান, শহরজুড়ে পরিচ্ছন্নতা ও নজরদারি জোরদার

আগরতলা, ১৬ জুলাই: রথযাত্রা উৎসবকে সামনে রেখে রাজধানীজুড়ে বিশেষ অভিযান চালালো আগরতলা পুরনিগম (AMC)। ভক্ত ও সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, রথযাত্রার নির্ধারিত রুট এবং মন্দির সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা, স্যানিটেশন ও অন্যান্য নাগরিক পরিষেবা জোরদার করা হয়।পুরনিগমের কর্মীরা রাস্তাঘাট পরিষ্কার, আবর্জনা অপসারণ, নিকাশি ব্যবস্থা পরিদর্শন এবং জনসমাগমপূর্ণ এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালান।…

Read More

প্রেমের পর মাতৃত্ব, উধাও যুবক! নবজাতককে নিয়ে থানার দ্বারস্থ কলেজছাত্রী

সাব্রুম, ১০ জুন: প্রেমের সম্পর্কের জেরে গর্ভধারণ, এরপর সন্তানের জন্মের পর অভিযুক্ত যুবকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভিযোগে সাব্রুম থানার দ্বারস্থ হলেন এক কলেজছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ অনুযায়ী, শান্তিরবাজার মহকুমার কোয়াইফাং এলাকার নন্দপাড়ার বাসিন্দা রশ্মিতা ত্রিপুরা (১৯) সাব্রুম এমএমডি কলেজের ছাত্রী। পড়াশোনার সুবিধার্থে তিনি সাব্রুমের আনন্দপাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। সেই…

Read More

রক্তদান শিবির ও জাতীয় পতাকা উত্তোলনে বাধার প্রতিবাদে বাম ছাত্র-যুবদের মিছিল

আগরতলা: ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দে-র বাড়িতে আয়োজিত রক্তদান শিবিরে বাধা দেওয়া এবং সোনামুড়ায় জাতীয় পতাকা উত্তোলনে বাধার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন। ছাত্র যুব ভবন থেকে মিছিলটি শুরু হয়। কর্মসূচিতে অভিযোগের প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন আন্দোলনকারীরা।

Read More

জিবি হাসপাতালে মানিক সরকার-জিতেন্দ্র চৌধুরী, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা

আগরতলা, ২০ জুলাই ২০২৬: আগরতলার গোবিন্দ বল্লভ (জিবি) হাসপাতালে সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী-সহ বাম নেতৃত্ব উপস্থিত হন। হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি তাঁরা রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম নেতারা অভিযোগ করেন, রাজ্যে অপরাধমূলক ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁদের…

Read More

শ্রদ্ধায় রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকী পালন

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। পাশাপাশি দলের বিভিন্ন শাখা সংগঠনের পতাকাও যথাযথ মর্যাদায় উত্তোলন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেসের নেতা-কর্মীরা প্রয়াত…

Read More