Headlines

বিভিন্ন দাবিতে SBI কর্মীদের একদিনের ধর্মঘট, মেলারমাঠে বিক্ষোভ

ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে সাড়া দিয়ে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও বিভিন্ন দাবিতে একদিনের ধর্মঘট পালন করলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) কর্মীরা।শুক্রবার মেলারমাঠে SBI-এর প্রধান কার্যালয়ের সামনে কর্মীরা ধর্মঘটে অংশ নেন। বিভিন্ন দাবি-দাওয়া সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাংক কর্মী ও আধিকারিকরা অংশগ্রহণ করেন।ধর্মঘটের জেরে ব্যাংকিং পরিষেবায় প্রভাব পড়ে বলে জানা গেছে। আন্দোলনকারীদের…

Read Full News

মেয়ের বিয়ের সঞ্চয় উধাও! পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ মেলাঘরে

মেয়ের ভবিষ্যৎ ও বিয়ের কথা ভেবে বছরের পর বছর ধরে জমানো সঞ্চয়। সেই কষ্টার্জিত টাকাই প্রতারণার অভিযোগে উধাও হয়ে যাওয়ায় দিশেহারা মেলাঘরের ইন্দিরা নগরের বাসিন্দা আয়েশা বিবি।অভিযোগ, মেয়ের দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য মেলাঘরের ঠাকুরপাড়ার বাসিন্দা এজেন্ট অমর শীলের উপর ভরসা করেছিলেন আয়েশা বিবি। তিনি লেখাপড়া না জানায় পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে তাঁর কাছ…

Read Full News

দায়িত্ব পালন করতে গিয়েই অকাল প্রয়াণ, বাবা হারাল দুই শিশু

মেলাঘর বটতলীর বাসিন্দা ও MPW কর্মী প্রসেনজিৎ দাসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও এলাকাজুড়ে।শারীরিক অসুস্থতা সত্ত্বেও নিজের কর্তব্যকে অগ্রাধিকার দিয়ে উরমাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিতে যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ। কর্মরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।করোনা মহামারীর কঠিন সময়েও জীবনের ঝুঁকি…

Read Full News

বাজারে বেরিয়ে গাড়ির ধাক্কা! গুরুতর আহত ৪৭ বছরের পথচারী, পালাল ঘাতক গাড়ি

তেলিয়ামুড়া থানার অন্তর্গত তুইচিনদ্রাই বাজার এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। আহত ব্যক্তির নাম বিবেক রঞ্জন দে (৪৭)।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার করতে তুইচিনদ্রাই বাজার এলাকায় এসেছিলেন বিবেক রঞ্জন দে। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার জেরে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।গুরুতর আহত অবস্থায় তাঁকে পড়ে…

Read Full News

মহারাজার জন্মদিনে কলেজের প্রাক্তনীদের শ্রদ্ধা নিবেদন

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উপলক্ষে কলেজের প্রাক্তনীদের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তনীরা ত্রিপুরার শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নে মহারাজা বীর বিক্রমের অবদানের কথা স্মরণ করেন। তাঁর দূরদর্শী চিন্তাভাবনা এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও তুলে ধরা হয়।বক্তারা…

Read Full News

গভীর রাতে ডেলিভারি বয়কে বেধড়ক মারধর! পশ্চিম থানায় মামলা, অভিযুক্তদের খোঁজে পুলিশ

রাজধানীতে গভীর রাতে এক ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ডিউটি শেষে ফেরার পথে একদল দুষ্কৃতী ওই ডেলিভারি কর্মীর উপর হামলা চালিয়ে তাকে মারধর করে। ঘটনায় আহত ডেলিভারি বয় পরবর্তীতে পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে…

Read Full News

কাউন্সিলরের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তেজনা! নাগেরজলায় বিএমএস কর্মীদের উপর হামলা, রক্তাক্ত কয়েকজন

আগরতলার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ মল্লিকের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি গ্রহণকে কেন্দ্র করে নাগেরজলায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, আন্দোলনের প্রতিবাদে একদল উশৃঙ্খল যুবক অভিজিৎ মল্লিকের নেতৃত্বে নাগেরজলা এলাকায় এসে বিএমএস কর্মীদের উপর হামলা চালায়।ঘটনায় তিন থেকে চারজন বিএমএস কর্মী গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন বলে অভিযোগ। হামলার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং…

Read Full News

ডিজিপি অনুরাগ ধ্যানকরের প্রয়াণে শোক প্রকাশ সুশান্ত চৌধুরী, অনিমেষ দেববর্মা ও অভিষেক দেবরায়ের

আগরতলা, ২০ জুলাই ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়।তাঁদের প্রতিক্রিয়ায় জানানো হয়, অনুরাগ ধ্যানকর ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ ও কর্তব্যপরায়ণ পুলিশ আধিকারিক। রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ প্রশাসনের উন্নয়নে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।মন্ত্রী…

Read Full News

কেন্দ্রের আশ্বাসে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক! নাড্ডা-জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর বড় সিদ্ধান্ত

নয়াদিল্লি: দীর্ঘদিনের অনশনের অবসান ঘটালেন লাদাখের পরিবেশকর্মী ও সমাজসেবী সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি অনশন প্রত্যাহারের ঘোষণা দেন।বৈঠকে লাদাখের বিভিন্ন দাবি ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। কেন্দ্রের পক্ষ থেকে বিষয়গুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।অনশন প্রত্যাহারের পর সোনম ওয়াংচুক…

Read Full News

ত্রিপুরায় সিপিআইএমের শীর্ষ বৈঠক, উপস্থিত এম এ বেবি, মোহাম্মদ সেলিম ও মানিক সরকার

সিপিআইএমের সর্বোচ্চ রাজনৈতিক স্তরের সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে বুধবার ত্রিপুরায় পৌঁছান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম-সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।আগরতলায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন মানিক সরকার, বিরোধী দলনেতা ও সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী-সহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা।দলীয় সূত্রে…

Read Full News