মীমাংসা বৈঠকেই ছুরিকাঘাত, গ্রাম্য বিচারকের ৫ বছরের কারাদণ্ড
ঊনকোটি জেলা ও দায়রা আদালতে ছুরিকাঘাতের মামলায় গ্রাম্য বিচারক হাছুকরাই দেববর্মাকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাটি ফটিকরায় থানা এলাকার।মামলার সরকারি আইনজীবী তথা ঊনকোটি জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর সুনির্মিল দেব জানান, ২০২২ সালের ৫ অক্টোবর ভোরে ফটিকরায় থানার অন্তর্গত শান্তির বাজারে…
