জিবি হাসপাতালে ফের মোবাইল চুরির অভিযোগ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন রোগীর পরিজনদের
ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে রোগীর আত্মীয়-পরিজনদের মোবাইল ও টাকা-পয়সা চুরির অভিযোগ ঘিরে বাড়ছে ক্ষোভ। অভিযোগ, নিত্যদিনই হাসপাতালে এমন ঘটনা ঘটলেও চুরি রুখতে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর পরিবারের দুই সদস্যের মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ। তাঁদের দাবি, একটি মোবাইল কয়েকদিন আগে এবং আরেকটি বুধবার সকালে হাসপাতাল চত্বর থেকেই চুরি…
