Headlines

শান্তিরবাজারে উন্নয়নের জোয়ার, একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

শান্তিরবাজার, ৩১ জুলাই: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।এদিন উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মাধ্যমে এলাকার পরিকাঠামো, জনসেবা ও নাগরিক সুবিধার আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করা হয়। পাশাপাশি নতুন প্রকল্পগুলির শিলান্যাসের মাধ্যমে…

Read More

‘রক্ত দিন, জীবন বাঁচান’— বিলোনিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে মানবতার অনন্য দৃষ্টান্ত

বিলোনিয়া, ৩১ জুলাই: “রক্ত দান, মহৎ দান”— এই মানবিক বার্তাকে সামনে রেখেই দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া যোগমায়া কালিবাড়ির নাটমন্দিরে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শুক্রবার সকালে যোগমায়া কালিবাড়ির ১০৩তম দুর্গোৎসব এবং লায়ন্স ক্লাব বিলোনিয়া গ্রীনের বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে এই শিবিরের আয়োজন করা হয়।শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

Read More

২ আগস্ট কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষা, প্রশাসনের প্রস্তুতি বৈঠকে নিরাপত্তা ও সমন্বয়ে জোর

আগরতলা, ৩১ জুলাই: আগামী ২ আগস্ট অনুষ্ঠিতব্য Combined Medical Services Examination, 2026 সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা শাসক ও জেলা সমাহর্তার কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে পরীক্ষা পরিচালনার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।বৈঠকে পরীক্ষাকেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক সমন্বয়, বিদ্যুৎ, স্বাস্থ্য…

Read More

সমৃদ্ধি ৩.০ বাস্তবায়নে প্রশাসনের কড়া নজর, ভার্চুয়াল বৈঠকে অগ্রগতি পর্যালোচনা

আগরতলা, ৩১ জুলাই: সমৃদ্ধি ৩.০ অভিযানের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা শাসক ও জেলা সমাহর্তার কার্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষ থেকে আয়োজিত এই বৈঠকে ব্লকভিত্তিক অগ্রগতি, কর্মদক্ষতা এবং বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হয়।অতিরিক্ত জেলা শাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলার বিভিন্ন ব্লকের আধিকারিক,…

Read More

জল জীবন মিশনের বকেয়া বিলের দাবিতে ডিএমের দ্বারস্থ ঠিকাদাররা, দ্রুত অর্থ প্রদানের দাবি

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: জল জীবন মিশন (জেজেএম)-এর অধীনে সম্পন্ন হওয়া কাজের দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে শুক্রবার সোনামুরা কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সেপাহিজলা জেলার জেলা শাসক (ডিএম) ও কালেক্টর ড. সিদ্ধার্থ শিব জাসওয়ালের কাছে একটি ডেপুটেশন প্রদান করেন।ডেপুটেশনে জানানো হয়, বিশালগড় পিডব্লিউডি (ডিডব্লিউএস) বিভাগের অধীনে জল জীবন মিশনের বিভিন্ন প্রকল্পে নিযুক্ত ঠিকাদাররা ২০২৪ সালের সেপ্টেম্বর মাস…

Read More

দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা সনাতনী হিন্দু সেনার

আগরতলা, ৩১ জুলাই: সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২ আগস্ট (রবিবার) বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আচার, সামাজিক উদ্যোগ এবং সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত…

Read More

‘একটি গাছ, একটি ভবিষ্যৎ’— বনমালীপুরে বরিষ্ঠ নাগরিক মণ্ডলীর বৃক্ষরোপণ কর্মসূচি

আগরতলা, ৩১ জুলাই: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বনমালীপুর বরিষ্ঠ নাগরিক মণ্ডলীর উদ্যোগে শুক্রবার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।‘একটি গাছ, একটি ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের ধলেশ্বর শাখার সম্পাদক স্বামী অমর্তানন্দ মহারাজ। এছাড়াও সংগঠনের সদস্য, বিদ্যালয়-সংলগ্ন এলাকার…

Read More

বাংলাদেশে পাচারের আগেই ১৭ গরু উদ্ধার! বাইখোড়া থানার অভিযানে চাঞ্চল্য

বাইখোড়া, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১৭টি গরু উদ্ধার করেছে বাইখোড়া থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে দুটি বোলেরো গাড়িও আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বাইখোড়া থানার সেকেন্ড অফিসার বিরজিত দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে TR-03E-1600…

Read More

দুর্ঘটনার মীমাংসার নামে ₹১.০৫ লক্ষ আত্মসাতের অভিযোগ! ধনপুরে বিজেপি বুথ সভাপতিকে ঘিরে চাঞ্চল্য

মেলাঘর, ৩১ জুলাই: বাইক দুর্ঘটনার মীমাংসার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে ধনপুর বিধানসভা এলাকার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর বিজেপির ১২ নম্বর বুথ সভাপতি সুনীল সরকার ওরফে তুফানের বিরুদ্ধে।অভিযোগ অনুযায়ী, প্রায় এক মাস আগে বানিয়াছড়ায় একটি বাইক দুর্ঘটনায় চুন্দল কুকিয়াছড়ার বাসিন্দা মন্নান মিয়ার বাইকের সঙ্গে স্থানীয় বাসিন্দা ভজন দাসের সংঘর্ষ…

Read More

সেন্সাস–২০২৭ প্রস্তুতি শুরু, সাংবাদিক সম্মেলনে জানাল জেলা সেন্সাস অফিস

আগরতলা, ৩০ জুলাই: সেন্সাস অফ ইন্ডিয়া–২০২৭-এর প্রস্তুতি ও বিভিন্ন দিক নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে ডিএম অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসার অসিত কুমার দাস জনগণনা সংক্রান্ত প্রস্তুতি, প্রশাসনিক কার্যক্রম এবং আসন্ন জনগণনা সফলভাবে সম্পন্ন করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।তিনি জানান, সেন্সাস–২০২৭ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ…

Read More