জিবি হাসপাতালের সিনিয়র ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, ১৮৬ জুনিয়র এমটিএস পদে নিয়োগের সিদ্ধান্ত
মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে জিবি হাসপাতালের সিনিয়র ডাক্তারদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রী জানান, সরকারি হাসপাতালে রোগীদের উন্নত ও পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যেই…
