Headlines

tripuranewshub@gmail.com

মধ্যরাতের আগুনে সর্বস্বান্ত পরিবার! থলিবাড়িতে পুড়ে ছাই দুটি বসতঘর

যাত্রাপুর, ২২ জুন: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি বসতঘর। ঘটনাটি ঘটেছে যাত্রাপুর থানা এলাকার থলিবাড়ি এডিসি ভিলেজে। এই ঘটনায় সর্বস্ব হারিয়ে অসহায় অবস্থায় পড়েছেন মিলন পাল ও তাঁর পরিবার।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাত প্রায় সাড়ে তিনটার দিকে মিলন পালের বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন পরিবারের সদস্যরা।…

Read More

জিবি হাসপাতালের উন্নয়নে ৮ দফা দাবি, ডেপুটেশন দিল সিপিআই(এম)

আগরতলা, ২২ জুন: রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের পরিষেবা আরও উন্নত করার দাবিতে ৮ দফা দাবি সনদ নিয়ে ডেপুটেশন প্রদান করল সিপিআই(এম)-এর উত্তর আগরতলা অঞ্চল কমিটি।সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়ে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর শূন্যপদ পূরণ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ, আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা এবং রোগীদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করার…

Read More

জামাই ষষ্ঠীর আনন্দে ছেদ! তেলিয়ামুড়া স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত জামাতা

তেলিয়ামুড়া, ২২ জুন: জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন বিশালগড়ের এক ব্যক্তি। রবিবার তেলিয়ামুড়া রেলস্টেশনে ট্রেন থেকে নামার সময় পা পিছলে রেলের চাকার সংস্পর্শে এসে গুরুতর জখম হন সত্যব্রত দেবনাথ।জানা গেছে, জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনে যাত্রা করেছিলেন সত্যব্রত দেবনাথ। নির্ধারিত সময়ে ট্রেনটি তেলিয়ামুড়া…

Read More

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার ডুকলি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধে সামিল হন অটোচালকরা। রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে সকাল থেকেই আন্দোলনে নামেন তারা।অটোচালকদের অভিযোগ, ডুকলি রেল ব্রিজ থেকে বাইপাসের মহেশখলা পর্যন্ত একাধিক স্থানে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন যাত্রী পরিবহনের সময় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে…

Read More

সোনামুড়ায় পুলিশের বড় অভিযান, ধ্বংস লক্ষাধিক গাঁজা চারা

সোনামুড়া, ২২ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে লক্ষাধিক গাঁজা চারা এবং বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া মেনে ঘটনাস্থলেই সেগুলি ধ্বংস করে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগ আসছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ও…

Read More

রাবার চুরি করতে গিয়ে ধরা, গণধোলাইয়ের পর মাথা মুড়িয়ে পুলিশের হাতে সৌমিত্র

শান্তিরবাজার, ২২ জুন: শান্তিরবাজার মহকুমার বগাফা রোডের পূর্বপাড়া এলাকায় রাবার চুরির অভিযোগে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, একটি রাবার দোকান থেকে চুরি করা রাবার বিক্রির চেষ্টা করার সময় এক অটোচালকের তৎপরতায় ওই যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। বিষয়টি দ্রুত…

Read More

অটল মার্কেটে চুরির চেষ্টা, হাতেনাতে ধরা পড়ে গণধোলাই সন্দেহভাজন চোরের

শান্তিরবাজার, ২২ জুন: শান্তিরবাজারের অটল মার্কেট এলাকায় চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হল এক সন্দেহভাজন চোর। পরে খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অটল মার্কেটে দাঁড়িয়ে থাকা একটি টমটম গাড়িকে লক্ষ্য করে নজর রাখছিল ওই ব্যক্তি। অভিযোগ, এর আগেও গাড়িটির…

Read More

ভগ্নদশায় বাইখোড়া এইচএস স্কুল, নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে ক্ষোভ স্থানীয়দের

বাইখোড়া, ২২ জুন:জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইখোড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বেহাল পরিকাঠামো ও ভগ্নদশা ঘিরে উদ্বেগ বাড়ছে ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালসহ একাধিক অংশ দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের বিভিন্ন ভবন ও অবকাঠামো দীর্ঘদিন ধরে সংস্কারের…

Read More

উত্তর-পূর্বের রোগীদের জন্য যশোদা হাসপাতালের বিশেষ উদ্যোগ, আগরতলায় স্বাস্থ্যসেবা নিয়ে বড় ঘোষণা

আগরতলা, ২২ জুন: ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের রোগীদের জন্য বিশ্বমানের বিশেষায়িত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগের ঘোষণা করল যশোদা হাসপাতাল, হায়দ্রাবাদ। রবিবার আগরতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করছে তারা।হাসপাতাল সূত্রে জানানো হয়, নেফ্রোলজি, কার্ডিওলজি, পালমোনোলজি, ইউরোলজি,…

Read More

গণরাজ চৌমুহনী–বনমালীপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে নিত্যযাত্রীরা

আগরতলা, ২১ জুন ২০২৬:আগরতলার গণরাজ চৌমুহনী থেকে বনমালীপুরগামী সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও নিত্যযাত্রীরা। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা পিচ এবং জল জমে থাকার কারণে যাতায়াতে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। গর্তে জল জমে থাকায় দুর্ঘটনার…

Read More