ডাকঘরে নেশা সামগ্রী উদ্ধারের প্রতিবাদে উত্তাল সোনামুড়া, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ডিওয়াইএফআই-এর
রাজ্যের প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিরোধী দল ও গণসংগঠনগুলি। তারই অংশ হিসেবে সোমবার সোনামুড়া প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে ডিওয়াইএফআই-এর সোনামুড়া বিভাগীয় কমিটি।প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী সংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্র ও রাজ্য সরকারের…
