Headlines

tripuranewshub@gmail.com

তামাকের বিরুদ্ধে সচেতনতার বার্তা, আগরতলায় স্টেট লেভেল ওয়ার্কশপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণ

আগরতলা, ২৮ জুলাই: তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ভলান্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্টেট লেভেল ওয়ার্কশপ। অনুষ্ঠানে তামাকবিরোধী প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা মহিলা কমিশনের…

Read Full News

৭০ কৌটায় ব্রাউন সুগারসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গোমতী পুলিশের বড় সাফল্য

উদয়পুর, ২৮ জুলাই: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল গোমতী জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৭০টি পৃথক কৌটায় রাখা আনুমানিক ৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, সিপাহীজলা জেলার মেলাঘর থেকে TR03C-3018 নম্বরের…

Read Full News

শিক্ষক নেই, বেঞ্চও অপ্রতুল! ক্ষোভে স্কুলে তালা ঝুলিয়ে রাস্তায় নামল পড়ুয়ারা

কদমতলা | নিজস্ব প্রতিনিধিশিক্ষকের অভাব, পর্যাপ্ত বেঞ্চ না থাকা এবং দীর্ঘদিনের দুর্বল পরিকাঠামোর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন পড়ুয়ারা। মঙ্গলবার কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার স্কুলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি বহু শিক্ষার্থীকে বসার জন্য পর্যাপ্ত বেঞ্চও দেওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ…

Read Full News

প্রকৃতি রক্ষার বার্তা হেরিটেজ পার্কে, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে রাজ্যপালের আহ্বান

আগরতলা | নিজস্ব প্রতিনিধিবিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে আগরতলার হেরিটেজ পার্কে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা।অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বনভূমি রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রকৃতিকে সুরক্ষিত রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মিলিত…

Read Full News

পাবিয়াছড়া স্কুলে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিলেন বিধায়ক ভগবান দাস

নিজস্ব প্রতিনিধি | পাবিয়াছড়া | ২৭ জুলাইপাবিয়াছড়া বিধানসভা এলাকার উত্তর পাবিয়াছড়া অবস্থিত পিএম শ্রী পাবিয়াছড়া কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ভগবান দাস।অনুষ্ঠানে বিধায়ক ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিয়ে তাঁদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং উজ্জ্বল ভবিষ্যতের…

Read Full News

শিলাবৃষ্টির ক্ষতিপূরণ থেকে বঞ্চিত তিন পরিবার! বৈষম্যের অভিযোগ বিশ্রামগঞ্জে

নিজস্ব প্রতিনিধি | বিশ্রামগঞ্জ | ২৭ জুলাইপ্রায় আড়াই থেকে তিন মাস আগে হওয়া প্রবল শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখনও পর্যন্ত সরকারি ক্ষতিপূরণ পাননি চড়িলাম ব্লকের বিশ্রামগঞ্জ বড়জলা গ্রাম পঞ্চায়েতের বাঁধের পাড় এলাকার তিনটি দিনমজুর পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ, একই এলাকায় অন্য ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা পেলেও তাঁরা এখনও বঞ্চিত।ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা হলেন মাহেজা বেগম, মমতা বেগম…

Read Full News

শ্যামলী বাজারে বাবা ত্রিপুরেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা, মহাযজ্ঞে ভক্তদের ঢল

নিজস্ব প্রতিনিধি | আগরতলা | ২৭ জুলাইআগরতলার শ্যামলী বাজার এলাকায় নতুন করে বাবা ত্রিপুরেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ধর্মীয় আবহে অনুষ্ঠিত হলো মহাযজ্ঞ। এই শুভ অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই এলাকায় ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।শাস্ত্রবিধি মেনে পূজা-অর্চনা, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং মহাযজ্ঞের মধ্য দিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পুরোহিত এবং…

Read Full News

জুবেদা খাতুনের রহস্যমৃত্যুতে ফের উত্তাল কৈলাশহর, এসএফআইয়ের রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি | কৈলাশহর | ২৭ জুলাইস্কুলছাত্রী জুবেদা খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠল কৈলাশহরের উত্তরাঞ্চল। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বাবুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)-এর কৈলাশহর মহকুমা কমিটি।সকাল সাড়ে ১০টা নাগাদ সংগঠনের উদ্যোগে শুরু…

Read Full News

সিএইচও নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ক্ষোভ, ফের এনএইচএম কার্যালয়ে বিক্ষোভ বেকারদের

নিজস্ব প্রতিনিধি | আগরতলা | ২৭ জুলাইসিএইচও (কমিউনিটি হেলথ অফিসার) নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত পদক্ষেপের দাবিতে সোমবার একদল চাকরিপ্রার্থী ফের জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম) কার্যালয়ে যান।চাকরিপ্রার্থীদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তারা আগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত…

Read Full News

ডিজিপির মৃত্যু নিয়ে বিরোধীদের ‘বিভ্রান্তির রাজনীতি’ অভিযোগ বিজেপির, তোপ রণজিৎ দাসের

নিজস্ব প্রতিনিধি | আগরতলা | ২৭ জুলাইত্রিপুরার প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুকে ঘিরে বিরোধীদের বক্তব্যের কড়া সমালোচনা করল রাজ্য বিজেপি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি বিধায়ক রণজিৎ দাস, দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার উপস্থিত ছিলেন।সাংবাদিক বৈঠকে রণজিৎ দাস বলেন, ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তবে এই ঘটনাকে কেন্দ্র করে…

Read Full News