তারকাটা পেরিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ! কাজের খোঁজে আসার দাবি দুই বাংলাদেশি যুবকের, বিএসএফের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন
ত্রিপুরার কমলাসাগর সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি যুবকের অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কাজের সন্ধানে ভারতে প্রবেশের দাবি করা ওই দুই যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে গণধোলাই দেওয়ার পর বিএসএফের হাতে তুলে দেন। পরে মধুপুর থানার পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, কমলাসাগর সীমান্তের দেবীপুর রাজারটিলা এলাকায় তারকাটা বেড়ার নিচ দিয়ে গোপনে ভারতীয়…
