নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, বিশালগড়ে শোকের ছায়া
রবিবার বিকেলে নদীর জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেল ৮ বছরের এক শিশু। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গেছে, এলাকার বাসিন্দা আজমির ইসলাম (৮) অন্যান্য শিশুদের সঙ্গে নদীর পাড়ে খেলছিল। আচমকাই সে নদীর জলে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ছুটে এসে খবর দেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর…
