টানা বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষোভ বিস্ফোরণ! বাইখোড়ার মগ পাড়ায় পথ অবরোধে স্থানীয়রা
দীর্ঘদিনের বিদ্যুৎ পরিষেবা সমস্যায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পথ অবরোধে সামিল হলেন বাইখোড়ার পশ্চিম চড়কবাই মগ পাড়ার স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বাইখোড়া থেকে মুহুরীপুর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা যায়, মগ পাড়া এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরেই বিদ্যুতের ট্রান্সফরমার সমস্যার কারণে বারবার বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। এরমধ্যে গত তিনদিন ধরে সম্পূর্ণ…
