বিদ্যুৎ মাশুলে ১০০% ভর্তুকি, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপির ধন্যবাদ র্যালি
বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও অভিনন্দন র্যালির আয়োজন করল বিজেপি। শনিবার ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের সভাপতি শ্যামল কুমার…
