পরকীয়া বিতর্কে উত্তেজনা! মিলনচক্র-শ্রীনগরে ভাঙচুর, আহত কয়েকজন
আগরতলা, ২০ জুন: পরকীয়াকে কেন্দ্র করে উত্তেজনার জেরে মিলনচক্র-শ্রীনগর এলাকায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।অভিযোগকারী কাবেরী সিনহার দাবি, উশৃঙ্খল মণ্ডলের নেতৃত্বে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র, একটি গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন…
