সুস্থ বার্ধক্যের বার্তা নিয়ে সাব্রুমে আন্তর্জাতিক যোগ দিবস, রামঠাকুর মন্দিরে যোগ মহোৎসবে ব্যাপক সাড়া
সাব্রুম, ২১ জুন: ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ‘যোগ মহোৎসব’। পতঞ্জলি যোগ পীঠের তত্ত্বাবধানে আয়োজিত এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “সুস্থ বার্ধক্যের জন্য যোগ”।শনিবার ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যোগব্যায়াম পরিচালনা করেন…
