আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে ঊনকোটিতে জোর প্রস্তুতি, জেলা প্রশাসনের বৈঠকে একাধিক সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ জুন :১২তম আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উদযাপনকে সামনে রেখে ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশগ্রহণ করেন।বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন…
