Headlines

tripuranewshub@gmail.com

শ্রীমন্তপুর চেকপোস্টে ‘বড় ট্রলি ব্যাগ’ বিতর্ক, যাত্রীদের দাবি—ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে

সোনামুড়া: মেডিকেল পড়ুয়াদের ব্যবহৃত বড় ট্রলি ব্যাগ নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির সত্যতা যাচাই করতে শ্রীমন্তপুর আন্তর্জাতিক সমন্বিত চেকপোস্ট (ICP) পরিদর্শন করেন সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। ভারত-বাংলাদেশে যাতায়াতকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতি জানার চেষ্টা করা হয়।যাত্রীদের একাংশের দাবি, শ্রীমন্তপুর চেকপোস্টে কোনও ধরনের অবৈধ কারবার চলছে না। বিএসএফ ও…

Read More

গৌড় গোবিন্দ সেবাশ্রমের উন্নয়নে ১০ লক্ষ টাকা, কাজ পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

কৃষ্ণপুর: বৈষ্ণব ভাবধারা ও ধর্মীয় ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ‘গৌড় গোবিন্দ ভক্তি বিনোদ সেবাশ্রম’-এর পরিকাঠামোগত উন্নয়নে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই অর্থে মন্দির চত্বরে চলছে বিভিন্ন নির্মাণ ও উন্নয়নমূলক কাজ।রবিবার সেবাশ্রমে গিয়ে নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখেন জনজাতি কল্যাণমন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মা। মন্দির চত্বর ঘুরে দেখার…

Read More

ইঞ্জিনিয়ার ছাড়া ঢালাই! রাস্তার কাজ বন্ধের নির্দেশ মন্ত্রী বিকাশ দেববর্মার

কৃষ্ণপুর: সরকারি রাস্তা নির্মাণে কাজের গুণগত মান নিয়ে কোনও আপস নয়—এমনই কড়া বার্তা দিলেন জনজাতি কল্যাণমন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মা। রবিবার কৃষ্ণপুর এলাকা দিয়ে যাওয়ার সময় তেলিয়ামুড়া থেকে উত্তর মহারানী জি এম রোড সংলগ্ন এনএইচ সড়কের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।প্রায় ৩৪ কোটি টাকা বরাদ্দের এই সড়ক প্রকল্পে সাইডওয়ালের ঢালাইয়ের কাজ চলছিল দায়িত্বপ্রাপ্ত…

Read More

দুর্গাপূজার আগেই বাঁধ ও রাস্তার কাজ শেষের নির্দেশ, পানীয় জল নিয়েও উদ্যোগ মন্ত্রী টিঙ্কু রায়ের

কৈলাশহর: চণ্ডিপুর বিধানসভার গৌরনগর ব্লকের গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীছড়ার বাঁধ ও পানীয় জলের সমস্যা খতিয়ে দেখলেন সমাজ শিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রবিবার মন্ত্রীর সঙ্গে ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন (আইএএস), বিডিও ওঙ্কার দেব-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।পরিদর্শনকালে মন্ত্রী জানান, বাঁধের কাজ প্রায় শেষের পথে। আগামী ৫-৬ দিনের মধ্যে বাকি মাটি ফেলার…

Read More

সিটু কার্যালয়ে শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন

আগরতলা: সিটু রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হলো শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন। সম্মেলনে শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।

Read More

সাংবাদিক বৈঠকে সাংসদ বিপ্লব দেব, জাতীয় সড়ক ও মনুশ্রী নিয়ে দিলেন আপডেট

আগরতলা: সাংবাদিক বৈঠকে রাজ্যসভার বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি জাতীয় সড়ক এবং মনুশ্রী সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলিতে তাঁর বক্তব্য ও অবস্থান স্পষ্ট করেন তিনি।

Read More

যশোদা হাসপাতালে যুক্ত হলেন ৩১ বছরের অভিজ্ঞ অর্থোপেডিক বিশেষজ্ঞ ডঃ রাম মোহন রেড্ডি

আগরতলা, ১৬ আগস্ট: হাই-টেক সিটির যশোদা হাসপাতাল তাদের অর্থোপেডিক পরিষেবাকে আরও শক্তিশালী করতে সিনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন ডঃ ভেনুথুরলা রাম মোহন রেড্ডিকে দলে অন্তর্ভুক্ত করেছে। অর্থোপেডিক ক্ষেত্রে তাঁর ৩১ বছরের অভিজ্ঞতা রয়েছে।ডঃ রেড্ডি হাঁটু ও নিতম্বের জটিল অস্ত্রোপচার, সফট টিস্যু রিকনস্ট্রাকশন এবং আর্থ্রোপ্লাস্টিতে বিশেষজ্ঞ। তাঁর দক্ষতার মধ্যে ACL/PCL পুনর্গঠন, হাঁটু ও নিতম্বের আর্থ্রোপ্লাস্টি, জটিল প্রাইমারি…

Read More

মাছমারা কৃষ্ণটিলায় ২.৩০ কোটি টাকায় আধুনিক বাজার শেডের ভিত্তিপ্রস্তর

কৈলাশহর: পাবিয়াছড়া বিধানসভার মাছমারা কৃষ্ণটিলা এলাকার ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিধায়ক ভগবান দাস এই প্রকল্পের শুভ সূচনা করেন। আধুনিক বাজার শেড নির্মাণ সম্পন্ন হলে ব্যবসায়ীরা আরও নিরাপদ, উন্নত ও সুপরিকল্পিত পরিবেশে ব্যবসা করার সুযোগ পাবেন।

Read More

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা: আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করল জিআরপিএস। ঘটনায় ইমান হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার পিঠের ব্যাগ থেকে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে।

Read More

রামনগর মুক্তি সংঘের নতুন ভবনের উদ্বোধন, আয়োজিত রক্তদান শিবির

আগরতলা: রামনগর মুক্তি সংঘ ক্লাবের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, ক্লাবের সম্পাদক পিনাকী দাস-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। নতুন ভবন উদ্বোধন ও রক্তদান কর্মসূচিকে ঘিরে ক্লাব সদস্য ও স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়।

Read More