Headlines

tripuranewshub@gmail.com

চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে STGT উত্তীর্ণদের বিক্ষোভ

আগরতলা: STGT ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা চাকরির দাবিতে সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান। পরে তাঁরা রাস্তায় বসে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে চাকরির ব্যবস্থা করার দাবিতে সরব হন পরীক্ষার্থীরা।

Read More

কর আদায় চলছে, রাস্তা সারাতে ‘নীরব’ পৌরসভা! ক্ষোভে মেলাঘরের মহিলারা

মেলাঘর: কর আদায় হলেও নাগরিক পরিষেবায় কেন এমন বেহাল দশা—এই প্রশ্নেই ক্ষোভে ফুঁসছেন মেলাঘর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মেলাঘর-সোনামুড়া মূল সড়ক থেকে মাত্র ১০০ মিটার দূরের একটি সংযোগকারী রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ।রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, কাদা ও জল জমে থাকায় প্রতিদিন চরম দুর্ভোগে…

Read More

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম! হাতেনাতে ধৃত চোর

মেলাঘর: গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর পথে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ফকিরবাড়ী পচারমার ঘাট সমর সেতু সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে স্বপন ঘোষের বাড়ির রান্নাঘরের দরজার চিটকিনি ভেঙে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত ইমান হোসেন। তবে কিছুটা দূরে যাওয়ার…

Read More

দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে চন্দ্রপুরে ২২ লক্ষের দুর্গাপূজা

আগরতলা: দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে থিম সাজিয়ে ২২ লক্ষ টাকা বাজেটে দুর্গাপূজার আয়োজন করছে আগরতলার চন্দ্রপুর তুষার সংঘ ক্লাব। সোমবার নিয়ম-নীতি মেনে খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হলো এবারের পূজার্চনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কনভেনার বিশ্বজিৎ রায় ও সম্পাদক কৃষ্ণ সাহা। এবারের থিম ও আয়োজন ঘিরে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ।

Read More

শ্রাবণের শেষ সোমবারে শিবমন্দিরে ভক্তের ঢল

আগরতলা: শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবমন্দিরগুলিতে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শিবলিঙ্গে জল ঢেলে পূজা-অর্চনা ও প্রার্থনায় মেতে ওঠেন অগণিত পুণ্যার্থী। মন্দির চত্বরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

Read More

মনসা পূজার আগে জমজমাট বাজার, চড়েছে প্রতিমার দাম

আগরতলা: রাত পোহালেই মনসা পূজা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে ছোট, বড় ও মাঝারি আকারের নানা প্রতিমা। ব্যবসায়ীরাও সাজিয়ে বসেছেন পসরা। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রতিমার দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। পূজার আগে বাজারে ক্রেতাদের আনাগোনাও বাড়ছে।

Read More

পশ্চিম জেলা পাওয়ার লিফটিংয়ে ‘স্ট্রং ম্যান’ অমরজিৎ

আগরতলা: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। রবিবার কৃষ্ণনগর সুপারি বাগানের দশরথ দেব স্মৃতি ভবনে দিনভর জমজমাট এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নেন।প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা, রাজ্য সংস্থার সচিব নারায়ণ দেবনাথ এবং ত্রিপুরা ভারোত্তোলন সংস্থার সচিব…

Read More

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক

আগরতলা: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক দায়িত্বে তাঁর নিয়োগে রাজ্য বিজেপি শিবিরে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

Read More

কলাছড়ায় বাড়িতে হামলা ও শ্লীলতাহানির অভিযোগ, সরব বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

কলাছড়া: এক ব্যক্তির বাড়িতে ঢুকে তাণ্ডব, পরিবারের সদস্যদের উপর হামলা এবং গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কলাছড়ার রাজনৈতিক পরিস্থিতি। আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, বিজেপির আশ্রয়পুষ্ট দুষ্কৃতীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই বাড়িতে হামলা চালিয়েছে। তাঁর দাবি, প্রথমে বাড়ির প্রধান গেট ভেঙে ঢোকার চেষ্টা ব্যর্থ হলে…

Read More

সাব্রুমে চিকিৎসকের পরিবারের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ, বাড়ি দখলের আশঙ্কা

সাব্রুম: স্বাধীনতা দিবসের রাতে চিকিৎসক পারমিতা সেন ও তাঁর পরিবারের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে সাব্রুমে। চিকিৎসক ও তাঁর পরিবারের দাবি, বাড়ি দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক পারমিতা সেন এবং তাঁর মা-বাবা। তাঁদের অভিযোগ, হামলার ঘটনায় পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার কাছে সাহায্য…

Read More