Headlines

tripuranewshub@gmail.com

পাহারাদার থাকা সত্ত্বেও দোকানের ছাদ কেটে চুরি! বামুটিয়ায় উধাও ৮০ ভরি রুপার গয়না ও নগদ টাকা

বামুটিয়ার কালী বাজারে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে রাতের পাহারাদার থাকা সত্ত্বেও একটি জুয়েলারি দোকানের টিনের ছাদ কেটে ভিতরে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।জানা গেছে, বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজারে জুয়েলারি ব্যবসায়ী অমৃত দেবনাথের দোকানে এই চুরির ঘটনা ঘটে। সকালে দোকান খুলতে…

Read Full News

🚨 সীমান্তে ফের গাঁজার বড়সড় চালান উদ্ধার, বাজারমূল্য প্রায় ২৩.৭৫ লক্ষ টাকা

সোনামুড়া, ১৪ সেপ্টেম্বর: ভোরের অন্ধকারে সীমান্ত সড়কে টহল দেওয়ার সময় বড়সড় গাঁজার চালান উদ্ধার করল নিরাপত্তারক্ষীরা। সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর–ফকিরাদোলা সীমান্ত সড়কের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে মোট ৪৭ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, টহলদারির সময় গাঁজাগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সমস্ত আইনানুগ প্রক্রিয়া মেনে সেগুলি…

Read Full News

রাধানগর ৪ নম্বর আবাসনে মায়েদের হাতে বস্ত্র, যুব মোর্চার উদ্যোগে মানবিক কর্মসূচি

রাধানগর ৪ নম্বর আবাসনে যুব মোর্চার সহায়তায় আবাসনের মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে আবাসনের বহু মা অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর উপস্থিতিতে মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগকে ঘিরে আবাসন এলাকায় উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।

Read Full News

🩸 ধর্মনগরে রক্তদান শিবির, ২৯তমবার রক্ত দিলেন অরিন্দম দেব

ধর্মনগর, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা যুবমোর্চার উদ্যোগে রবিবার ধর্মনগর জেলা হাসপাতালে আয়োজন করা হয় রক্তদান শিবির। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিজেপি ও যুবমোর্চার নেতৃত্ব-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়।সকাল ১১টায় শুরু হওয়া রক্তদান শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুবমোর্চার রাজ্য…

Read Full News

বিক্রমনগরে কথিত মধুচক্রের অভিযোগ, অভিযানে উত্তেজনা—সাংবাদিকের ফোন ভাঙার অভিযোগ

আগরতলা: আমতলী থানাধীন বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িকে কেন্দ্র করে কথিত অসামাজিক কর্মকাণ্ড ও মধুচক্র চালানোর অভিযোগকে ঘিরে শনিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে আগরতলা থেকে যুবতী ও বিবাহিত মহিলাদের এনে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছিল।অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বাসিন্দা সেখানে অভিযান চালান। তাদের দাবি, অভিযানের সময়…

Read Full News

ADC-তে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধ, হাইকোর্টের রায়ে জিতেন চৌধুরীর প্রতিক্রিয়া

উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে (ADC) উচ্চপদস্থ কর্মচারীদের বেতন বন্ধ হওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।এদিন তিনি বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন। ADC-র প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং কর্মচারীদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া…

Read Full News

🩸 রক্তদানে এগিয়ে এলেন যুব মোর্চার কর্মীরা

বিশালগড়: রবিবার সকালে বিশালগড় মহকুমা হাসপাতালে যুব মোর্চার উদ্যোগে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে যুব মোর্চার কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।রক্তদান কর্মসূচিকে ঘিরে সংগঠনের কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান নবাদল বণিক, সিপাহীজলা জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা জেলা যুব মোর্চার সভাপতি সৈকত সাহা-সহ অন্যান্যরা।রক্তদান…

Read Full News

বিশালগড় থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

বিশালগড় থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা দাবি ও টাকা না দিলে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এক অসহায় মহিলা।অভিযোগ অনুযায়ী, প্রায় দেড় মাস আগে বিশালগড় ১ নম্বর গেট সড়কে টমটম চালক ও যাত্রীর ভাড়া নিয়ে বচসা ও মারধরের ঘটনা ঘটে। ওই…

Read Full News

রক্তদানে যুব মোর্চার ‘পুরনো ছন্দ’, জোলাইবাড়িতে ৭০ যুবকের স্বেচ্ছায় রক্তদান

শান্তিরবাজার প্রতিনিধি:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা, সংকল্প ও অভিযান’ কর্মসূচির অঙ্গ হিসেবে জোলাইবাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির জোলাইবাড়ি যুব মোর্চা। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে জোলাইবাড়ি-বিলোনিয়া সড়কের মাথায় এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিপ্লব সেন, ৩৮ জোলাইবাড়ি মণ্ডলের সভাপতি সুজিত দত্ত,…

Read Full News

সেবা সংকল্প অভিযানে কমলপুরে রক্তদান, স্বেচ্ছায় রক্ত দিলেন ৫০ জন

সেবা সংকল্প অভিযানকে সামনে রেখে কমলপুরে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চার ধলাই জেলা কমিটির উদ্যোগে কমলপুর বিজেপি ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন যুব মোর্চার ধলাই জেলা সভাপতি রাসেল সিনহা, কমলপুর মণ্ডল সভাপতি শম্পা…

Read Full News