কোটি টাকার পার্ক, অথচ সন্ধ্যা নামলেই আতঙ্ক! বটতলায় ‘স্মার্ট সিটি’র বাস্তব ছবি
একসময় ভাবনা ছিল—ব্যস্ত আগরতলা শহরের বুকে এমন একটি জায়গা থাকবে, যেখানে একটু সময় কাটাতে পারবেন সাধারণ মানুষ। পরিবার নিয়ে আসবেন, শিশুরা খেলবে, বয়স্করা বসে গল্প করবেন। সেই লক্ষ্যেই কোটি কোটি টাকা খরচ করে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় সাজানো হয়েছিল বটতলার পার্কটি।কিন্তু বর্তমানে সেই পার্কের চেহারা দেখে হতাশ সাধারণ মানুষ। সৌন্দর্যায়নের আড়ালে যেন ধীরে ধীরে হারিয়ে…
