Headlines

tripuranewshub@gmail.com

জামাই ষষ্ঠীতে বাজারে ভিড় কম, ইলিশেই ভরসা ব্যবসায়ীদের

আগরতলা, ২০ জুন: জামাই ষষ্ঠী উপলক্ষে মাছ ও মাংসের বাজারে প্রত্যাশিত ভিড় দেখা গেল না। অন্যান্য বছরের তুলনায় এ বছর ক্রেতাদের উপস্থিতি অনেকটাই কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। উৎসবকে কেন্দ্র করে বাজারে বিভিন্ন ধরনের মাছ ও মাংসের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বিক্রি আশানুরূপ হয়নি।ব্যবসায়ীদের মতে, ইলিশ মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ এখনও রয়েছে এবং এর চাহিদাও তুলনামূলকভাবে ভালো।…

Read More

“মানবতার সেবায় TSR জওয়ানরা, কুমারঘাটে স্বেচ্ছায় রক্তদান শিবির”

কুমারঘাট, ১৯ জুন:সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার বার্তা নিয়ে টিএসআর (ত্রিপুরা স্টেট রাইফেলস)-এর ১৫ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার কুমারঘাটের সাইদার বাড়ি এলাকায় অবস্থিত ব্যাটেলিয়নের সদর দপ্তরে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।রক্তদান শিবিরে ব্যাটেলিয়নের বহু জওয়ান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মানবকল্যাণে রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরা বলেন, রক্তদান একটি মহৎ…

Read More

“দ্বিতীয় স্ত্রীর হামলার অভিযোগ! গুরুতর আহত স্বামী, জিবি হাসপাতালে চিকিৎসাধীন”

আগরতলা, ১৯ জুন:পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লঙ্কামুড়া এলাকায়। আহত ব্যক্তির নাম অমলেন্দু সরকার বলে জানা গেছে। বর্তমানে তিনি আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বচসার সৃষ্টি হয়। অভিযোগ, সেই বচসা চলাকালীন অমলেন্দু সরকারের উপর হামলা চালানো হয়,…

Read More

“রাস্তার মাঝেই ভেঙে পড়ল সিগন্যালের খুঁটি! অল্পের জন্য প্রাণে বাঁচল নাবালক”

আগরতলা, ১৯ জুন:শহরের নাগরিক পরিকাঠামো নিয়ে ফের প্রশ্নের মুখে পুর প্রশাসন। শুক্রবার বিকেলে ব্যস্ত রাস্তায় হঠাৎ একটি ট্রাফিক সিগন্যালের খুঁটি ভেঙে পড়ে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় এক নাবালক।প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘদিন ধরে সিগন্যালের খুঁটিটি মরচে ধরা অবস্থায় ছিল। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেটি দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভেঙে রাস্তায় পড়ে…

Read More

“মনীষা দাস মৃত্যুকাণ্ডে ‘অপপ্রচার’-এর অভিযোগ, কাঠালতলীতে প্রতিবাদে সূর্যনগর এলাকাবাসী”

আগরতলা, ১৯ জুন:শান্তিনিকেতন মেডিকেল কলেজে মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সিপিআই(এম)-এর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে শুক্রবার কাঠালতলী বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করে সূর্যনগর এলাকার বাসিন্দারা।সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা অভিযোগ করেন, মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা সাধারণ…

Read More

“কর্মসংস্থানের নতুন দিগন্ত, আগরতলা টাউন হলে PMVBRY নিয়ে বিশেষ অনুষ্ঠান”

আগরতলা, ১৯ জুন:ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর আগরতলা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ (PMVBRY)-এর আওতায় আগরতলা টাউন হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ, পরিসংখ্যান, তাঁত ও হস্তশিল্প এবং সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা। এছাড়াও…

Read More

‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার অঙ্গীকার! শপথ সপ্তাহ উপলক্ষে জেলা শাসকের সাংবাদিক সম্মেলন

আগরতলা, ১৯ জুন:নেশামুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে ‘নেশা মুক্ত শপথ সপ্তাহ’ পালন উপলক্ষে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। আগরতলায় অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে নেশার কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি যুবসমাজকে মাদকাসক্তির কবল থেকে দূরে রাখতে প্রশাসনের বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।জেলা শাসক জানান,…

Read More

সঞ্জয়পল্লীতে পুলিশের বড় সাফল্য! অভিযানে উদ্ধার ১১ কেজি গাঁজা, চাঞ্চল্য এলাকাজুড়ে

সাব্রুম, ১৯ জুন:মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মনুবাজার থানার পুলিশ। শুক্রবার সাব্রুম মহকুমার অন্তর্গত সঞ্জয়পল্লী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর প্রায় ২টা নাগাদ সঞ্জয়পল্লী এলাকার বাসিন্দা যোগেশ চন্দ্র সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায়…

Read More

বিশালগড়ে কি শুরু হচ্ছে বুলডোজার অভিযান? রাস্তা দখলকারীদের ৫ দিনের আলটিমেটাম প্রশাসনের

বিশালগড়, ১৯ জুন:জাতীয় সড়কের জমি দখল করে নির্মিত অবৈধ দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে শীঘ্রই বুলডোজার অভিযান চালানো হতে পারে বলে ইঙ্গিত দিল প্রশাসন। শুক্রবার বিশালগড় মহকুমা প্রশাসন এবং NHIDCL-এর আধিকারিকরা যৌথভাবে চড়িলাম বন দফতরের সামনে থেকে বিশ্রামগঞ্জ বাজার পর্যন্ত এলাকায় পরিদর্শন ও চিহ্নিতকরণ অভিযান চালান।অভিযান চলাকালীন জাতীয় সড়কের জমি দখল করে নির্মাণ করা বিভিন্ন স্থাপনা…

Read More

স্বামী-সন্তান ছেড়ে নিখোঁজ গৃহবধূ! ‘পরকীয়া’ ও থানায় অভিযোগ না নেওয়ার দাবিতে তেলিয়ামুড়ায় চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১৯ জুন:তেলিয়ামুড়ার গোলাবাড়ি এলাকায় এক গৃহবধূর স্বামী ও শিশুসন্তানকে ছেড়ে চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় পরকীয়ার অভিযোগ তুলেছেন গৃহবধূর স্বামী চন্দন পাল। পাশাপাশি থানায় অভিযোগ জানাতে গিয়ে অসহযোগিতার শিকার হওয়ার দাবিও করেছেন তিনি।জানা গেছে, গোলাবাড়ি এলাকার বাসিন্দা চন্দন পাল পেশায় একজন গাড়িচালক। প্রায় পাঁচ বছর আগে অমরপুরের বাসিন্দা সঙ্গীতা…

Read More