Headlines

tripuranewshub@gmail.com

৫৬০ কেজি গাঁজা পাচার মামলায় দোষী সাব্যস্ত! অভিযুক্তের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

ধর্মনগর, ১৯ জুন:ত্রিপুরা থেকে আসামে বিপুল পরিমাণ গাঁজা পাচারের মামলায় অভিযুক্ত সিজারুল এসকে-কে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে উত্তর জেলা ও দায়রা আদালত। একই সঙ্গে আদালত তাকে ১ লক্ষ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে।মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে এসআই উষারাণী দেবনাথের নেতৃত্বে…

Read More

ট্রান্সফরমারের কয়েল চুরি! রাতের অন্ধকারে ২০ হাজার টাকার সামগ্রী উধাও

বিশ্রামগঞ্জ, ১৯ জুন:বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতর থাকা কয়েল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে।জানা গেছে, চেছুড়িমাই রিলেশন হোটেল সংলগ্ন এলাকায় স্থাপিত ৬৩ কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতরে থাকা কয়েল খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসতেই বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা…

Read More

বেহাল রাস্তার বলি! ছেলের বাইক থেকে পড়ে প্রাণ গেল বাবার

খোয়াই, ১৯ জুন:খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয় সূত্রে জানা যায়, ছেলের চালানো মোটরসাইকেলে করে যাওয়ার সময় রাস্তার বেহাল অবস্থার কারণে হঠাৎ ভারসাম্য হারিয়ে বাইক থেকে পড়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে…

Read More

দু’দিনের রাজ্য কমিটি বৈঠকের পর সিপিআই(এম)-এর সাংবাদিক সম্মেলন, উঠে এলো গুরুত্বপূর্ণ বার্তা

আগরতলা, ১৯ জুন:সিপিআই(এম) রাজ্য কমিটির দু’দিনব্যাপী বৈঠক শেষে শুক্রবার আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়।দলীয় নেতৃত্ব বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির রূপরেখা সংবাদমাধ্যমের সামনে তুলে…

Read More

“মনীষা দাসের বিচারের দাবিতে পথে মহিলা কংগ্রেস, ডেপুটেশন ঘিরে পুলিশের বাধা”

আগরতলা, ১৯ জুন: নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং মনীষা দাসের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ন্যায্য বিচারের দাবিতে শুক্রবার আগরতলা শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। মিছিলটি পুলিশের মহা নির্দেশক (ডিজিপি)-এর কাছে ডেপুটেশন জমা দিতে গেলে ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় পুলিশ তাদের আটকে দেয়।প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী মহিলা কংগ্রেসের নেত্রী ও কর্মীরা বিভিন্ন…

Read More

“১০৯৮-এ ফোন করেই রুখল নিজের বাল্যবিবাহ! কৈলাসহরে উদ্ধার ১৪ বছরের কিশোরী”

কৈলাসহর, ১৯ জুন:সাহসিকতা ও সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ঊনকোটি জেলার এক ১৪ বছরের কিশোরী। নিজের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিয়ের আয়োজন করা হলে শেষ মুহূর্তে ১০৯৮ চাইল্ড হেল্পলাইনে ফোন করে বাল্যবিবাহ রুখে দিল সে।জানা গেছে, ফটিকরায় থানা এলাকার ওই নাবালিকা অষ্টম শ্রেণির ছাত্রী। পারিবারিক নানা প্রতিকূলতার মধ্যেই তার পড়াশোনা চলছিল। অভিযোগ, সম্প্রতি তার বাবা…

Read More

“প্রধান ডাকঘর ঘিরে ক্ষোভ! নেশার সিরাপ পাচারের অভিযোগে বাম যুব সংগঠনগুলির বিক্ষোভ”

আগরতলা, ১৯ জুন:রাজ্যে ক্রমবর্ধমান নেশাজাতীয় দ্রব্যের পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আগরতলার প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বামপন্থী চারটি যুব সংগঠন। সংগঠনগুলির অভিযোগ, সম্প্রতি আগরতলার প্রধান ডাকঘরকে ব্যবহার করে বারবার নেশাজাতীয় এস-কফ সিরাপ রাজ্যে প্রবেশ করছে, যা যুব সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।বিক্ষোভে অংশগ্রহণকারী সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের…

Read More

সংগঠন শক্তিশালী করতে বনমালীপুরে বিজেপির বৈঠক, উপস্থিত রবীন্দ্র রাজু ও সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ জুন: দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সংগঠনের মহামন্ত্রী রবীন্দ্র রাজু, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।বৈঠকে আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক সম্প্রসারণ, বুথস্তরের কার্যক্রম আরও সক্রিয় করা এবং সাধারণ মানুষের সঙ্গে দলের…

Read More

৫০০ মিটার দূরে দমকল, তবুও রক্ষা পেল না বাড়ি! পাইপ ফেটে ক্ষোভে ফুঁসছেন সাব্রুমের বাসিন্দারা

সাব্রুম, ১৯ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার দমদমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল দেবাশিস মজুমদারের বসতবাড়ি। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র, একটি মোটরবাইক, একটি গাড়ি এবং ঘরে মজুত থাকা বিপুল পরিমাণ রাবার। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শুক্রবার সকালে প্রথমে ঘরের ভেতরে আগুন দেখতে পান বাড়ির…

Read More

মৎস্য দপ্তরের রিভিউ মিটিংয়ে উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, উপস্থিত মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১৯ জুন: রাজ্যের মৎস্য খাতের উন্নয়নমূলক কর্মসূচি ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার আগরতলার গোর্খা বস্তিস্থ মৎস্য দপ্তরের কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও মৎস্য দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠকে চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন, মৎস্যচাষীদের…

Read More