Headlines

অবরোধস্থলে উত্তেজনা! পুলিশকে ঘিরে বিক্ষোভ, পিছু হটলেন আধিকারিকরা

বড়মুড়া অবরোধস্থলে হঠাৎ উত্তেজনা ছড়াল। জরুরি প্রয়োজনে আটকে থাকা সাধারণ মানুষকে যাতায়াতের সুযোগ দেওয়ার অনুরোধ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।জানা যায়, অবরোধস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা জরুরি প্রয়োজন থাকা মানুষজনকে ছেড়ে দেওয়ার জন্য আন্দোলনকারীদের কাছে অনুরোধ জানান। অভিযোগ, সেই সময়ই কয়েকজন আন্দোলনকারী উত্তেজিত হয়ে পুলিশ আধিকারিকদের দিকে এগিয়ে আসেন।পরিস্থিতি…

Read Full News

আচমকা বিশালগড় বাইপাসে আইজি আইনশৃঙ্খলা, পুলিশের তৎপরতায় চর্চা

বিশালগড়, ৮ আগস্ট: আচমকাই বিশালগড় বাইপাস এলাকায় পরিদর্শনে গেলেন আইজি আইনশৃঙ্খলা। তাঁর আকস্মিক পরিদর্শনকে ঘিরে পুলিশ মহলে তৎপরতা দেখা যায়।পরিদর্শনের সময় তিনি এলাকার নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন বলে জানা গেছে। পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।বিশালগড় বাইপাস এলাকার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায়…

Read Full News

আম্বেদকর পল্লিতে উইমেন্স কলেজের বনমহোৎসব, বৃক্ষরোপণে পরিবেশ রক্ষার বার্তা

আগরতলা, ১১ জুলাই: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় শনিবার আম্বেদকর পল্লিতে বনমহোৎসব কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী শ্রী সুকান্ত সরকার এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন্স কলেজের প্রাক্তন এনএসএস প্রোগ্রাম অফিসার শ্রী মৃণাল…

Read Full News

উদয়পুরে প্রশাসনের অভিযান! মেয়াদোত্তীর্ণ খাবার উদ্ধার, সিল দুই আইসক্রিম ফ্যাক্টরি

উদয়পুর: খাদ্যসামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ফের বড়সড় অভিযানে নামল উদয়পুর মহকুমা প্রশাসন। মহকুমা শাসকের নির্দেশে মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর, ফুড সেফটি বিভাগ, খাদ্য দপ্তর এবং লিগ্যাল মেট্রোলজি বিভাগের আধিকারিকরা যৌথভাবে এই অভিযান চালান।উদয়পুরের ব্রহ্মাবাড়ি বাজার থেকে মাতাবাড়ি বাজার পর্যন্ত বিভিন্ন দোকান, মিষ্টির দোকান, হোটেল ও আইসক্রিম ফ্যাক্টরিতে তল্লাশি চালানো হয়।…

Read Full News

বালি মাফিয়ার বিরুদ্ধে ক্ষোভ, বনকর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ বড়কাঁঠালে

সিধাই থানাধীন বড়কাঁঠাল, বীর মোহন ও মোকামবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে প্রায় ১২টি অবৈধ বালুর ঘাটে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বন দপ্তরকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।এদিন অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী বন দপ্তরের কর্মীদের গাড়ি আটকে দেন। অভিযোগ, বালুর ঘাট থেকে মাসিক ‘প্রণামী’ নিতে আসা চার বনকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখানো…

Read Full News

ঘনিয়ামারায় অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের হানা, উদ্ধার বিপুল কাঠ!

বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে অভিযান চালাল বন দফতর। অভিযানে কারখানা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ কাঠ ও তৈরি ফার্নিচার।বন দফতরের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধভাবে কাঠ মজুত ও ব্যবহারের বিরুদ্ধে আগামী দিনেও নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Read Full News

সোনামুড়ায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া: অবৈধভাবে ভারতে প্রবেশের মামলায় এক বাংলাদেশি নাগরিককে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ মোজাহেদ মিয়া (২৮)। তাঁর বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বনগাঁও এলাকায়।মামলার শুনানি শেষে আদালত অভিযুক্তকে ১২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। রায় ঘোষণার পর তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।অভিযুক্ত মোজাহেদ মিয়ার বিরুদ্ধে ঠিক…

Read Full News

মধ্যরাতে বিশালগড় থেকে চুরাইবাড়ি থানার অভিযানে গাঁজা কারবারি গ্রেফতার

রাতের নিস্তব্ধতা ভেঙে উত্তরের পুলিশ অভিযানে নামল। চুরাইবাড়ি থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বিশালগড় থেকে এক কুখ্যাত গাঁজা কারবারিকে গ্রেফতার করে। এই মধ্যরাতের চমকপ্রদ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানা গেছে, ধৃত গাঁজা কারবারির বিরুদ্ধে আগেও একাধিক মাদকের মামলার অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন ধরেই সে বিশালগড় এলাকায় আত্মগোপন করে ছিল। পুলিশের বিশেষ তদন্তকারী দল নজরদারি চালিয়ে…

Read Full News

বিজেপি কার্যালয়ে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রমকে

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে বিজেপি প্রদেশ কার্যালয়ে। এ উপলক্ষে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মহারাজার দূরদর্শী চিন্তাভাবনা এবং আধুনিক ত্রিপুরা গঠনে…

Read Full News

অবরোধ-রেল বিপর্যয়ে ধর্মনগরে যাত্রী দুর্ভোগ, ব্যাহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও!

অবরোধের পাশাপাশি রেললাইনে ধসের জেরে চরম দুর্ভোগে পড়েছেন ত্রিপুরার বিভিন্ন প্রান্তের যাত্রীরা। ধর্মনগর রেল স্টেশনে আটকে রয়েছেন বহু যাত্রী। ব্যাহত হয়েছে শিয়ালদহ–সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরিষেবাও।জানা গেছে, শিয়ালদহ থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধর্মনগর পর্যন্ত এসে থেমে যায়। আগরতলা, তেলিয়ামুড়া, উদয়পুর, সাব্রুম-সহ ত্রিপুরার বিভিন্ন এলাকার যাত্রীরা ধর্মনগরে নেমে পড়লেও পরবর্তী সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।অন্যদিকে,…

Read Full News