Headlines

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার ডুকলি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধে সামিল হন অটোচালকরা। রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে সকাল থেকেই আন্দোলনে নামেন তারা।অটোচালকদের অভিযোগ, ডুকলি রেল ব্রিজ থেকে বাইপাসের মহেশখলা পর্যন্ত একাধিক স্থানে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন যাত্রী পরিবহনের সময় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে…

Read Full News

আগরতলায় ৩-৪ সেপ্টেম্বর ইসকনের বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব

আগরতলায় আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসবের আয়োজন করতে চলেছে ইসকন আগরতলা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় পূর্বাশা প্রাঙ্গণ থেকে নগর সংকীর্তনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর সন্ধ্যা আরতি ও অধিবাস অনুষ্ঠানের আয়োজন করা হবে।৪ সেপ্টেম্বর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি।…

Read Full News

‘মেম, নিঃশ্বাস নেব কীভাবে?’— বিলোনিয়া জেবি স্কুলে গাছ কাটাকে ঘিরে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি সংলগ্ন জেবি স্কুলে একাধিক গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের কথা থাকলেও স্কুল প্রাঙ্গণের প্রায় সব বড় গাছ কেটে ফেলা হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ।ঘটনার পর সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে তৃতীয় শ্রেণির ছাত্রী পূরুবী দাসের একটি…

Read Full News

মোবাইল ঠিক করতে বেরিয়ে ২১ মাসের শিশুসহ নিখোঁজ গৃহবধূ, চাঞ্চল্য জোলাইবাড়িতে

দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ির ঠাকুরছড়া নারায়ণ পাল পাড়া এলাকায় ২১ মাসের শিশু সন্তানকে নিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম অর্পিতা দে (মুহুরী), বয়স ২১ বছর।পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল প্রায় ৪টা নাগাদ অর্পিতা তার ২১ মাসের পুত্র সন্তানকে কোলে নিয়ে মোবাইল ফোন ঠিক করাতে জোলাইবাড়ি বাজারে যাওয়ার…

Read Full News

জোলাইবাড়ীতে ত্রিদলীয় জোটের শক্তি প্রদর্শন, একসঙ্গে মনোনয়ন জমা!

আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে জোলাইবাড়ী ব্লকে ত্রিদলীয় জোটের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেল। বিজেপির সঙ্গে জোটসঙ্গী হিসেবে তিপ্রা মথা ও আইপিএফটি নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর সোমবার আসন সমঝোতার ভিত্তিতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।জোলাইবাড়ী ব্লকের অধীনে রয়েছে মোট ১০টি এডিসি ভিলেজ ও ৪৮টি ওয়ার্ড। জোটের পক্ষ থেকে মোট ৮৪ জন…

Read Full News

সমঝোতা সূত্র মেনে ১৫টি ভিলেজ কমিটি গঠন করবে আইপিএফটি

আগরতলা, ১১ অক্টোবর: এনডিএ জোটের সদস্য হিসেবে সমঝোতা সূত্র মেনে ১৫টি ভিলেজ কমিটি গঠন করবে আইপিএফটি। এই সিদ্ধান্তকে সামনে রেখে রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি সেমিনারের আয়োজন করে দলটি।সেমিনারে নির্বাচিত সমস্ত ভিলেজ কমিটির সদস্যদের পাশাপাশি নির্বাচনে পরাজিত প্রার্থীদেরও আমন্ত্রণ জানানো হয়। এছাড়া এডিসি নির্বাচনে পরাজিত প্রার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেন।ভিলেজ কমিটি গঠন এবং দলের…

Read Full News

🚨 আগরতলা রেলস্টেশনে মাদক পাচার নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ইঙ্গিত

আগরতলা, ৪ জুলাই: আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে নেশাজাতীয় সামগ্রী পাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাদক পাচারের বিরুদ্ধে রাজ্য সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এই ধরনের অপরাধ দমনে আইনপ্রয়োগকারী সংস্থাগুলি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।মুখ্যমন্ত্রী জানান, রেলপথে মাদক পাচারের বিভিন্ন ঘটনার ওপর প্রশাসনের কড়া নজর…

Read Full News

৮ দফা দাবিতে সিপাহিজলা জেলা শাসক অফিসে কংগ্রেসের ডেপুটেশন

বিভিন্ন জনস্বার্থমূলক দাবি তুলে ধরে সিপাহিজলা জেলা শাসক অফিসে ডেপুটেশন প্রদান করল বিশালগড় জেলা কংগ্রেস। শুক্রবার আট দফা দাবি সম্বলিত স্মারকলিপি ডেপুটি কালেক্টর দেবশ্রী দাশগুপ্তের হাতে তুলে দেন কংগ্রেস নেতৃত্ব।জানা যায়, এদিন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বিশালগড় থেকে সিপাহিজলা জেলা শাসক অফিসে পৌঁছান কংগ্রেস নেতারা। পরে তাঁরা ডেপুটি কালেক্টরের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন সমস্যা ও দাবি…

Read Full News

ডিডব্লিউএস অফিসের গেটে দুই ঠিকাদারের ওপর হামলার চেষ্টা, পুলিশি নিরাপত্তায় উদ্ধার বিশ্রামগঞ্জে

নিজস্ব প্রতিনিধি: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন (ডিডব্লিউএস) অফিসের গেটের সামনে দুই ঠিকাদারের ওপর হামলার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে দুপুর প্রায় আড়াইটার সময়।জানা গেছে, বিশালগড়ের দুই ঠিকাদার অরবিন্দ সাহা ও বিশ্বজিৎ দেববর্মা একটি কাজের বিষয়ে আলোচনা করতে ডিডব্লিউএস-এর এসডিও সুবল দাসের ডাকে অফিসে যান। অভিযোগ, অফিস…

Read Full News

বিশালগড়ে একের পর এক চুরি, এবার নিশানায় স্কুল!

বিশালগড়ে চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। মানুষের বাড়িঘরের পাশাপাশি এবার চোরের নিশানায় শিক্ষা প্রতিষ্ঠানও। মঙ্গলবার রাতে পশ্চিম লক্ষ্মীপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে চুরির ঘটনা সামনে এসেছে।বুধবার সকালে স্কুলে এসে শিক্ষক-শিক্ষিকারা দেখতে পান, বিদ্যালয়ের বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি বৈদ্যুতিক তার নিয়ে গেছে চোরের দল। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।স্থানীয়দের অভিযোগ, বিশালগড় এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ…

Read Full News