Headlines

RTI কর্মীর মামলার নিরপেক্ষ তদন্ত ও ধর্ষণ অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে SDPO-কে ডেপুটেশন DYFI-র

সোনামুড়া, ২ জুলাই: মেলাঘরের সাংবাদিক ও আরটিআই (RTI) কর্মী প্রসেনজিৎ সাহাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি এবং এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা পিন্টু ঘোষকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকের (SDPO) কাছে ডেপুটেশন জমা দিল ডিওয়াইএফআই (DYFI)-র সোনামুড়া বিভাগীয় কমিটি।বৃহস্পতিবার সংগঠনের নেতৃত্ব স্মারকলিপি জমা দিয়ে দাবি করে, প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে দায়ের…

Read Full News

সাব্রুম রেল স্টেশনে ধরা দুই বাংলাদেশি যুবক, আদালতে পেশ পুলিশের

সাব্রুম, ২২ জুন: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেল স্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে সাব্রুম থানার পুলিশ। সোমবার তাদের সাব্রুম আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই যুবকের নাম রিফাক হাসান (১৮) ও তারেখ হোসেন (১৮)। রিফাকের বাড়ি বাংলাদেশের কুমিল্লার শ্রীমন্তপুর এলাকায় এবং তারেখের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়।রবিবার…

Read Full News

ঐতিহ্যবাহী কের পূজায় রাজবাড়িতে মুখ্যমন্ত্রী মানিক সাহা, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার ঐতিহ্যবাহী ও ধর্মীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব কের পূজা উপলক্ষে মঙ্গলবার আগরতলার রাজবাড়িতে অনুষ্ঠিত পূজায় দর্শন করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।এদিন মুখ্যমন্ত্রী রাজপরিবারের ঐতিহ্যবাহী কের পূজার আচার-অনুষ্ঠানে উপস্থিত থেকে দেবতার আশীর্বাদ গ্রহণ করেন। তিনি রাজ্যের শান্তি, সম্প্রীতি, সুখ-সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করেন।কের পূজা ত্রিপুরার প্রাচীন রাজকীয়…

Read Full News

ধর্মনগরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, স্বচ্ছ তদন্ত ও জবাবদিহির দাবিতে সরব স্থানীয়রা

উত্তর ত্রিপুরার ধর্মনগরে একটি রাস্তা নির্মাণ প্রকল্পকে ঘিরে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। প্রায় ১৫ লক্ষ ৬৪ হাজার ৪৯৪ টাকা ব্যয়ে নির্মীয়মাণ ওই রাস্তার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁরা প্রকল্পটির নিরপেক্ষ তদন্ত এবং সম্পূর্ণ তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।স্থানীয়দের অভিযোগ, বরাদ্দ অর্থের তুলনায় বাস্তবে কাজের মান সন্তোষজনক নয়। তাঁদের দাবি, রাস্তার নির্মাণকাজে…

Read Full News

🌊 হাওড়া রিভার ফ্রন্টের উদ্বোধন, নতুন সাজে আগরতলার জলপথ

আগরতলা: আগরতলায় হাওড়া রিভার ফ্রন্টের উদ্বোধন হলো মঙ্গলবার। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারসহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।উদ্বোধনকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। শহরের সৌন্দর্যায়ন, নাগরিকদের বিনোদন এবং হাওড়া নদীকে কেন্দ্র করে নতুন আকর্ষণ তৈরির লক্ষ্যেই এই রিভার ফ্রন্ট…

Read Full News

বিজেপি কার্যালয়ে শ্রদ্ধায় স্মরণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী

আগরতলা: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হলো ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতৃবৃন্দ ও কর্মীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি রতন ঘোষ, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল…

Read Full News

CCTV কেটে দোকানে দুঃসাহসিক চুরি! খোয়াইয়ে উধাও নগদ ১০ হাজার

খোয়াইয়ের পহরমুড়া বৈদ্যনাথ চৌমুনী এলাকায় সিসিটিভির তার ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একটি মুদি সামগ্রীর পাইকারি দোকানে দুঃসাহসিক চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ী সাগর পাল। অভিযোগ, রাতের কোনো এক সময় চোরেরা দোকানের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। এরপর প্রথমেই দোকানে থাকা সিসিটিভির…

Read Full News

দাতাল হাতির তাণ্ডবে আতঙ্কে ৭০ পরিবার! তেলিয়ামুড়ায় ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত গ্রামবাসী

তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় ৭০টি পরিবারের সদস্যরা। সন্ধ্যা নামলেই শুরু হয় অনিশ্চয়তা, আর রাতভর ভয় নিয়ে পাহারা দিতে হচ্ছে নিজেদের ঘরবাড়ি।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্য হাতির উপদ্রব চললেও এখনও পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বনদপ্তর বিভিন্ন সময়ে কিছু পদক্ষেপ…

Read Full News

নিমতায় সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ! ‘চোর-চোর’ স্লোগান, ছোঁড়া হলো ডিম

তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ Sougata Roy-কে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো নিমতায়। অভিযোগ, জনতার একাংশ তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখায় এবং ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাংসদের আগমনকে কেন্দ্র করে আগে থেকেই উত্তেজনার পরিবেশ ছিল। পরে একদল বিক্ষোভকারী তাঁর কনভয় ঘিরে স্লোগান দিতে শুরু করে।পরিস্থিতি…

Read Full News

“কর্মসংস্থানের নতুন দিগন্ত, আগরতলা টাউন হলে PMVBRY নিয়ে বিশেষ অনুষ্ঠান”

আগরতলা, ১৯ জুন:ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর আগরতলা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ (PMVBRY)-এর আওতায় আগরতলা টাউন হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ, পরিসংখ্যান, তাঁত ও হস্তশিল্প এবং সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা। এছাড়াও…

Read Full News