Headlines

সরকারি ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ, সুবিধাভোগীর দাবি—‘দুর্বল ছাগল পেয়েছিলাম’

বামুটিয়া, ২১ আগস্ট: বামুটিয়া কৃষি মহকুমার উদ্যোগে সুবিধাভোগীদের মধ্যে ছাগল বিতরণকে ঘিরে উঠল একাধিক প্রশ্ন। অভিযোগ, জুলাই মাসের শেষ দিকে ৩৯ জন সুবিধাভোগীর মধ্যে দু’টি করে ছাগল বিতরণ করা হলেও প্রকল্পের পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে।পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশ তাঁতী জানান, তিনিও দু’টি ছাগল পেয়েছিলেন। তাঁর দাবি, একটি ছাগল বিতরণের প্রায়…

Read More

বিধানসভায় উল্টো জাতীয় পতাকা, বিতর্কে মন্ত্রী বিকাশ দেব্বর্মা

ত্রিপুরা বিধানসভায় জাতীয় পতাকা উল্টোভাবে ধরাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী বিকাশ দেব্বর্মা উল্টো জাতীয় পতাকা হাতে তুলে ধরেন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

Read More

প্রতিবন্ধী অধিকার আন্দোলনকে শক্তিশালী করতে তৎপরতা, ছাত্র-যুব ভবনে রাজ্য সম্মেলনের প্রস্তুতি সভা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:আগরতলার ছাত্র-যুব ভবনে ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের আসন্ন রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পবিত্র কর, প্রস্তুতি কমিটির ভাইস চেয়ারম্যান তথা রাজ্য গণআন্দোলনের অন্যতম নেতা সুধন দাস এবং প্রস্তুতি কমিটির…

Read More

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে সরগরম আইন মহল, সাংবাদিক সম্মেলনে আইনজীবী উন্নয়ন মঞ্চ

আগরতলা, ১ জুন: আসন্ন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে সামনে রেখে আইনজীবী মহলে রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে সোমবার আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে সংগঠনের প্রতিনিধিরা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আইনজীবীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। পাশাপাশি নির্বাচনে স্বচ্ছ,…

Read More

শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ! বেহাল বেতাঙ্গি ক্রেশ সেন্টার, ক্ষুব্ধ অভিভাবকরা

উত্তর ত্রিপুরা, ২৯ জুন: ত্রিপুরা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আওতাধীন যুবরাজনগর বিধানসভার পূর্ব তিলথৈ এলাকার বেতাঙ্গি ক্রেশ সেন্টারের বেহাল পরিকাঠামো ঘিরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, শ্রমজীবী পরিবারের শিশুদের নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে তোলা এই কেন্দ্রটি বর্তমানে নিজেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।স্থানীয়দের দাবি, কেন্দ্রের ভবনের দেয়ালে বড় বড় ফাটল, খসে পড়ছে প্লাস্টার…

Read More

দুষ্কৃতীদের তাণ্ডবে তছনছ রাবার বাগান! সালেমায় আতঙ্ক

সালেমা: দুষ্কৃতীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রাবার বাগান। অভিযোগ, রাতের অন্ধকারে বাগানে ঢুকে একাধিক রাবার গাছ নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাটি কমলপুর মহকুমার সালেমা এলাকার। রাবার গাছগুলির ক্ষয়ক্ষতি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে বাগানে হামলা চালানো হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।ঘটনার…

Read More

বাগবাসা রোডে হাই স্পিড টুকটুক চালকদের সংঘর্ষ, আহত এক

যাত্রী পরিষেবাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর হাই স্পিড টুকটুক চালকদের মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়াল ধর্মনগরের বাগবাসা রোডে। ঘটনায় তপন দাস নামে এক টুকটুক চালক আহত হয়েছেন বলে অভিযোগ।তপন দাসের অভিযোগ, দক্ষিণ গঙ্গানগর পঞ্চায়েতের উপপ্রধান জয় কুমার, তাঁর ভাই জয় দেবসহ আরও কয়েকজন চালক তাঁকে অতর্কিতে হামলা করেন। তপন দাসের বাড়ি বাগবাসা এলাকায় এবং তিনিও…

Read More

ভিলেজ কমিটি নির্বাচন: শরিকদের সঙ্গে জোট নিয়ে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোর সঙ্গে জোট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতেই নির্বাচনী কৌশল নির্ধারণ করা হবে।মুখ্যমন্ত্রী বলেন, জোট সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা। তাই আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনেও শরিক দলগুলোর…

Read More

নারীদের ৩৩% আসন সংরক্ষণ অবিলম্বে কার্যকরের দাবিতে বটতলায় ছয় নারী সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২০ জুলাই ২০২৬: সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনেই আইনসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কোনও শর্ত ছাড়াই অবিলম্বে কার্যকর করার দাবিতে সোমবার আগরতলার বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ছয়টি নারী সংগঠন।বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সংগঠনগুলির বক্তব্য, সংসদে নারী সংরক্ষণ আইন পাস…

Read More

স্মার্ট সিটি প্রকল্প নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, দুর্নীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটি।কংগ্রেসের অভিযোগ, স্মার্ট সিটি প্রকল্পের নামে সাধারণ মানুষের করের অর্থের অপচয় হয়েছে এবং দীর্ঘদিন ধরে চলা উন্নয়নমূলক কাজের কারণে শহরবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার…

Read More