Headlines

কৃষ্ণনগর ক্লাবে আয়ুর্বেদিক হেলথ ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষায় স্থানীয়রা

কৃষ্ণনগর ক্লাবের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো বিশেষ আয়ুর্বেদিক হেলথ ক্যাম্প। স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই এই শিবিরের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডিএম বিশাল কুমার এবং কৃষ্ণনগর ক্লাবের প্রেসিডেন্ট উত্তম ঘোষ। শিবিরে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আসা স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা করা…

Read More

মাটির নিচে ৪ ড্রাম! পিআর বাড়িতে পুলিশের অভিযানে বিপুল গাঁজা উদ্ধার, গ্রেফতার বাবা-ছেলে

গোপন খবরের ভিত্তিতে বড়সড় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পিআর বাড়ি থানার পুলিশ। রবিবার রাজনগর থানাধীন মনাইপাথর কিলিংপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, ওসি রতন রবি দাসের নেতৃত্বে এসআই নিরন দেববর্মা, এসআই বিকাশ দেবনাথ, ডিসিএম বিএলএন এবং জেলা মোবাইল ফরেনসিক দলের সদস্যরা অভিযানে অংশ নেন। দুলাল মজুমদারের বাড়িতে তল্লাশি…

Read More

এগিয়ে চলো সংঘের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী, মানবসেবার বার্তায় উজ্জীবিত রাজধানী

আগরতলা, ১ আগস্ট: রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন এগিয়ে চলো সংঘ-এর উদ্যোগে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবসেবার এই মহৎ উদ্যোগে উৎসাহের সঙ্গে অংশ নেন বহু স্বেচ্ছায় রক্তদাতা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, সমাজসেবী এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।শিবির পরিদর্শন করে মুখ্যমন্ত্রী রক্তদাতাদের…

Read More

জমি বিবাদে রক্তাক্ত পরিণতি! দুই ভাইয়ের মৃত্যু, গুরুতর আহত একজন

কৈলাশহর, ২০ জুন: জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে ঊনকোটি জেলার কৈলাশহর মহকুমার চণ্ডিপুর কেন্দ্রের অন্তর্গত ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদের নাম ময়ূর চাঁদ সিনহা (পেশায় রাজমিস্ত্রি) এবং নীলধ্বজ সিনহা (অবসরপ্রাপ্ত সেনাকর্মী)। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন…

Read More

মুখ্যমন্ত্রীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার! ৬ ঘণ্টায় স্বাভাবিক ছন্দে ফিরল রাজ্য

অবশেষে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার আশ্বাসে প্রত্যাহার করা হলো ঘোষিত ৭২ ঘণ্টার রেলপথ ও জাতীয় সড়ক অবরোধ। দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগের অবসান ঘটিয়ে মাত্র ৬ ঘণ্টার মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে গোটা রাজ্য।অবরোধের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল ও সড়ক যোগাযোগ কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল। কর্মজীবী মানুষ, পড়ুয়া, রোগীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির…

Read More

মনীষা দাসের রহস্যমৃত্যুতে শোকের ছায়া, স্বচ্ছ তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস শান্তিনিকেতন মেডিকেল কলেজের

আগরতলা, জুন ১৪ঃ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলের কেয়ারটেকার মনীষা দাসের অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা প্রতিষ্ঠানজুড়ে। তাঁর আকস্মিক প্রয়াণে সহকর্মী, ছাত্রছাত্রী এবং পরিচিত মহলে তৈরি হয়েছে গভীর বিষাদের আবহ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষও তদন্তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।গত বুধবার রাতে কলেজ ক্যাম্পাসের…

Read More

৭০ কৌটায় ব্রাউন সুগারসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গোমতী পুলিশের বড় সাফল্য

উদয়পুর, ২৮ জুলাই: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল গোমতী জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৭০টি পৃথক কৌটায় রাখা আনুমানিক ৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, সিপাহীজলা জেলার মেলাঘর থেকে TR03C-3018 নম্বরের…

Read More

কুমারঘাটে ২২ বছরের যুবকের রহস্যজনক মৃত্যু, মাথা-মুখে আঘাতের চিহ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের

কুমারঘাট, ৩০ জুন: উত্তর ত্রিপুরার কুমারঘাটে এক ২২ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভবতারিণী মন্দির সংলগ্ন এলাকা থেকে ফটিকরায় রাজনগরের বাসিন্দা সুমন দাস-এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।জানা গেছে, মৃত সুমন দাস রাজনগর এলাকার বাসিন্দা সজল দাসের ছেলে। পরিবারের অভিযোগ, সুমনের মাথা ও মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাই এটি…

Read More

বন্ধ রেল? ভারতের স্ট্রাইকে কাঁপছে ঢাকা!

ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমশ তীব্র হচ্ছে কূটনৈতিক উত্তেজনা, যার সর্বশেষ বহিঃপ্রকাশ দেখা গেল বাংলাদেশের রেল প্রকল্পে ভারতের অর্থায়ন বন্ধের সিদ্ধান্তে। মুহম্মদ ইউনূসের “ল্যান্ডলকড” মন্তব্য এবং ভারতীয় পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ভারতের অসন্তোষ ক্রমশ প্রকট হয়। সেই অসন্তোষের প্রতিফলন হিসেবেই নয়াদিল্লি বাংলাদেশে চলমান তিনটি রেল প্রকল্প এবং পাঁচটি সম্ভাব্য প্রকল্পের…

Read More

আখাউড়া রোডে গাড়ি দুর্ঘটনা, আহত ই-রিকশাচালকসহ কয়েকজন! ঘিরে উত্তেজনা

আগরতলার আখাউড়া রোডে গাড়ি চালানো শেখার সময় দুর্ঘটনায় পড়ল একটি গাড়ি। জানা গেছে, রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের মেয়ে গাড়ি চালানো শেখার সময় এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক ই-রিকশাচালকও রয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনার…

Read More