দা দিয়ে কুপিয়ে মহিলাকে হত্যার চেষ্টার অভিযোগ, জিবি হাসপাতালে সংকটজনক অবস্থায় ৪৫ বছরের মহিলা
জম্পুই জলা, ২৮ জুলাই: গভীর রাতে ঘরে ঢুকে এক মহিলাকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৪৫ বছর বয়সি আইডিসরি মলসুম।ঘটনাটি ঘটেছে জম্পুই জলা ব্লকের দুর্গম পাহাড়ি এলাকা উজান পাথালিয়া ঘাট এডিসি ভিলেজের বিজয় নন্দী মলসুম পাড়ায়। মৃত স্বামী তিলক দেববর্মার পর…
