Headlines

দাবি পূরণ না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন আত্মসমর্পণকারী জঙ্গিরা, ১২ জুন থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক

আগরতলা, ৮ জুন: দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ না হওয়ার অভিযোগ তুলে ১২ জুন থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট কর্মসূচির ডাক দিলেন আত্মসমর্পণকারী এনএলএফটি (NLFT) ও এটিটিএফ (ATTF)-এর সদস্যরা।সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের প্রতিনিধিরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এনএলএফটির সভাপতি প্রসেনজিৎ দেববর্মা, এটিটিএফ-এর সভাপতি কলেন্দ্র দেববর্মা, নেতা পরিমল দেববর্মা-সহ অন্যান্য…

Read More

আমরাই পারি, বদল আনতে – NSS-এর হাত ধরে সমাজের পথে।

আজ ০৯ই মে, ২০২৫, আনন্দনগর হাই স্কুলের NSS ইউনিটের বার্ষিক বিশেষ শিবিরের চতুর্থ দিন উদযাপিত হল নানা কর্মসূচির মাধ্যমে, যা সমাজসেবার এক জীবন্ত উদাহরণ হয়ে উঠল।দিনটির সূচনা হয় বাল্যবিবাহ বিরোধী সচেতনতা র‍্যালি দিয়ে। স্লোগান, পোস্টার ও দৃঢ় বার্তার মাধ্যমে NSS স্বেচ্ছাসেবকরা সমাজে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তুলে ধরেন এবং একটি নিরাপদ শৈশব গঠনের বার্তা প্রচার করেন।…

Read More

স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল আভাংছড়ার যুবকের, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ এলাকায়

আভাংছড়া এডিসি ভিলেজের বাসিন্দা রতিমোহন ত্রিপুরা (৩৭)-এর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সোমবার গভীর রাতে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে আভাংছড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজের বাড়ি মায়াজয় পাড়ায় ফিরছিলেন রতিমোহন ত্রিপুরা। তিনি…

Read More

২৪ জুন অবরোধ কর্মসূচিতে অনড় প্রাক্তন জঙ্গিরা, মুখ্যমন্ত্রীর আশ্বাস ছাড়া পিছু হটার প্রশ্নই নেই

আগরতলা, ২০ জুন:আগামী ২৪ জুন ঘোষিত সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রাক্তন জঙ্গিরা। শনিবার পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)-এর সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তারা নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।বৈঠকে প্রাক্তন জঙ্গি সংগঠনের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া পূরণের আশ্বাস মিললেও বাস্তবে তার…

Read More

বিলোনিয়ায় রাজনৈতিক উত্তেজনা! বিজেপির মিছিল থেকে সিপিআই(এম) অফিসে হামলার অভিযোগ, পাল্টা প্রতিবাদে বামেদের মিছিল

বিলোনিয়া, ২২ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বিজেপির একটি মিছিল থেকে সিপিআই(এম)-এর স্থানীয় দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সিপিআই(এম)-এর অভিযোগ, হামলায় তাদের দলীয় কার্যালয়ের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। ঘটনার প্রতিবাদে দলীয় নেতা-কর্মীরা বিলোনিয়া শহরে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করেন। মিছিল থেকে…

Read More

ছেলের বিয়ের আগেই বড় ধাক্কা! একই রাতে দুই বাড়িতে চুরির তাণ্ডব

বামুটিয়া, ২ জুলাই: বাড়িতে ছেলের বিয়ের প্রস্তুতি চলছে। তার মধ্যেই চোরের হানায় বড়সড় ক্ষতির মুখে পড়ল একটি পরিবার। পশ্চিম ত্রিপুরার বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায় একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা গভীর রাতে দুটি বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার রাবার শিট চুরি করে পালিয়ে যায়। চুরির ঘটনাটি সকালে পরিবারের সদস্যদের…

Read More

গোমতীর উন্নয়ন নিয়ে দিশা কমিটির বৈঠক, প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন কৃতি দেবী

গোমতী জেলার সার্বিক উন্নয়ন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। উদয়পুর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি বা দিশা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ তথা গোমতী জেলা দিশা কমিটির সহ-সভাপতি কৃতি দেবী দেববর্মা।…

Read More

বিজেপির নতুন রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, সদর কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ

গোমতী জেলার বিধায়ক অভিষেক দেবরায় আনুষ্ঠানিকভাবে বিজেপির নতুন রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন। রাজধানীর বিজেপির সদর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অভিষেক দেবরায়কে শুভেচ্ছা জানানো হয়। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি দলকে আরও শক্তিশালী করে তৃণমূল স্তরে সংগঠন বিস্তারের উপর জোর দেন।…

Read More

পশ্চিম জেলায় পাওয়ার লিফটিং বাছাই শিবির, রাজ্য আসরের লক্ষ্যে খেলোয়াড় নির্বাচন

আগরতলা: আসন্ন রাজ্যভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতাকে সামনে রেখে রবিবার দশরথ দেব ভবনে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতা ও নির্বাচন শিবির।জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান পাওয়ার লিফটাররা এই শিবিরে অংশ নেন। তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় পশ্চিম জেলার হয়ে প্রতিনিধিত্বের জন্য যোগ্য খেলোয়াড়দের বাছাই করা হয়।শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত…

Read More

বিজেপির নতুন সভাপতির দায়িত্বে অভিষেক দেবরায়, দলীয় কর্মীদের মধ্যে উৎসাহের জোয়ার!

রাজ্য রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অভিষেক দেবরায়। তাঁর নেতৃত্বে দল আরও শক্তিশালী ও সংগঠিত হবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। সভাপতি নির্বাচনের ঘোষণার পর থেকেই দলীয় মহলে উৎসবের আবহ তৈরি হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে তৃণমূল স্তরে আরও মজবুত করা, যুব সমাজকে রাজনীতির সঙ্গে যুক্ত করা এবং…

Read More