কৃষ্ণনগরে চুরির কিনারা, মহিলা চোর গ্রেফতার; উদ্ধার ২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার
আগরতলা: কৃষ্ণনগর এলাকায় এক মহিলার বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ। অভিযানে এক মহিলা অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ২ লক্ষ টাকারও বেশি মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণনগরের বাসিন্দা নিরুপমা দেববর্মা তাঁর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি যাওয়ার অভিযোগে আগরতলা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ…
