Headlines

জিতেন্দ্র চৌধুরীর ‘ইডিয়ট’ মন্তব্যে মুখ্যমন্ত্রীর জবাব, একাধিক ইস্যুতে স্পষ্ট বার্তা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর ‘ইডিয়ট’ মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কের প্রেক্ষিতে মুখ খুললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ওই মন্তব্যসহ রাজ্যের সাম্প্রতিক একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান।মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে জনজীবন ও রাজনীতিতে শালীন ভাষা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা…

Read Full News

CEIR পোর্টালের সাফল্য! ২ লক্ষাধিক টাকার ১৯টি হারানো-চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আমতলী থানা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করে আবারও সাধারণ মানুষের আস্থা অর্জন করল আমতলী থানার পুলিশ। শনিবার থানা প্রাঙ্গণে প্রায় ২ লক্ষ টাকারও বেশি মূল্যের মোট ১৯টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।জানা গেছে, গত কয়েক মাসে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল…

Read Full News

‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার বার্তা! এমবিবি কলেজে রাজ্যপালের হাত ধরে রাজ্য-স্তরের সচেতনতামূলক কর্মশালার সূচনা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) কলেজে “নেশা মুক্ত ত্রিপুরা” শীর্ষক রাজ্য-স্তরের সচেতনতামূলক কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নেশার কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা এবং সমাজ থেকে মাদকাসক্তি দূর করার লক্ষ্যে…

Read Full News

ত্রিপুরা পুলিশে যুক্ত ৪৭০ নতুন কনস্টেবল! আরকেনগরে জাঁকজমকপূর্ণ পাসিং আউট প্যারেডে মুখ্যমন্ত্রী

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আরকেনগরের এ. চন্দ্র রামা রাও টিএসআর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হলো ৯২তম পুলিশ কনস্টেবল (পুরুষ) ব্যাচের পাসিং আউট প্যারেড। শৃঙ্খলা, দক্ষতা ও প্রশিক্ষণের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, রাজ্য পুলিশের মহাপরিচালক (DGP) অনুরাগ-সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা।এদিনের পাসিং আউট প্যারেডে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে…

Read Full News

বটতলায় রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের সাংবাদিক সম্মেলন, শিক্ষা ও কর্মচারী স্বার্থে একাধিক বার্তা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের উদ্যোগে বটতলা অফিস গৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, শিক্ষক ও কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যু এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের সাধারণ সম্পাদক নির্মল মিত্র, সভাপতি শ্যামল সাহা, রাষ্ট্রবাদী কর্মচারী…

Read Full News

রাস্তার বেহাল দশায় গ্রামে ঢুকতে পারছে না রেশনের গাড়ি! কালীবাড়িতে সরাতে হলো রেশন দোকান

মেলাঘর, নিজস্ব প্রতিনিধি: বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগে পড়েছেন মেলাঘর সংলগ্ন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেলকাজলা বড়ডেপা এলাকার বাসিন্দারা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রেশনবাহী গাড়িও আর গ্রামে প্রবেশ করতে পারছে না। ফলে বাধ্য হয়ে স্থানীয় রেশন দোকানটি সাময়িকভাবে তেলকাজলা কালীবাড়িতে স্থানান্তরিত করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকার মূল পঞ্চায়েত সড়কটি কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।…

Read Full News

ঘরে বসেই জনগণনা! ডিজিটাল Census 2027-এ স্ব-তথ্য নথিভুক্তির আহ্বান সাংসদ রাজীব ভট্টাচার্যের

ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা Census 2027-এর প্রথম ধাপ হিসেবে দেশজুড়ে শুরু হয়েছে স্ব-তথ্য নথিভুক্তকরণ (Self-Enumeration) প্রক্রিয়া। এই আধুনিক ডিজিটাল উদ্যোগে অংশগ্রহণ করে ত্রিপুরার প্রতিটি নাগরিককে ঘরে বসেই নিজেদের তথ্য অনলাইনে নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।তিনি জানান, ১৭ জুলাই থেকে শুরু হওয়া এই স্ব-তথ্য নথিভুক্তকরণ প্রক্রিয়া আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। নির্ধারিত…

Read Full News

জোর করে সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল দিল্লি পুলিশ! উত্তপ্ত রাজধানীর রাজনৈতিক মহল

নয়াদিল্লি: পরিবেশকর্মী ও লাদাখের অধিকার আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুকের অনশন জোরপূর্বক ভাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে রাজধানীতে তীব্র বিতর্ক ও রাজনৈতিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।জানা গেছে, লাদাখের সাংবিধানিক অধিকার, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের দাবিতে অনশন কর্মসূচিতে বসেছিলেন সোনম ওয়াংচুক। অভিযোগ, অনশন চলাকালীন দিল্লি পুলিশ হস্তক্ষেপ করে তাঁকে সেখান থেকে…

Read Full News

১৯ জুলাই চড়িলামে রাগানুগা বৈষ্ণব ধর্ম সম্মেলন, ভক্তদের ব্যাপক সমাগমের প্রত্যাশা

চড়িলাম, নিজস্ব প্রতিনিধি: আগামী ১৯ জুলাই চড়িলামে অনুষ্ঠিত হতে চলেছে রাগানুগা বৈষ্ণব ধর্ম সম্মেলন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে আয়োজিত এই সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে রাজ্য ও রাজ্যের বাইরের বহু বৈষ্ণব সাধু, ধর্মপ্রচারক এবং ভক্তবৃন্দ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন, ভজন, আধ্যাত্মিক বক্তৃতা এবং প্রসাদ বিতরণের মতো…

Read Full News

৬ মাসেই বেহাল নতুন রাস্তা! নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন মান্দাইয়ের বাসিন্দারা

জিরানিয়া, নিজস্ব প্রতিনিধি: মেরামতের মাত্র ছয় মাসের মধ্যেই বেহাল অবস্থায় পৌঁছে গেছে মান্দাই থেকে চকবস্তা হয়ে ভুবনচন্তাই যাওয়ার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-এর রাস্তা। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজের ফলেই অল্প সময়ের মধ্যেই রাস্তার এমন দুরবস্থা হয়েছে।স্থানীয়দের দাবি, জিরানিয়া মহকুমার মান্দাই ব্লকের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ সড়কটি সম্প্রতি…

Read Full News