Headlines

পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবিতে পূর্ত দপ্তরে ডেপুটেশন, সরব অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন-এর উদ্যোগে শুক্রবার রাজ্যের পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকারের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়।ডেপুটেশনে সংগঠনের প্রতিনিধিরা পরিবহন শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের প্রতিনিধি অমল চক্রবর্তী বলেন, পরিবহন শ্রমিকদের…

Read Full News

সাব্রুমে পুলিশের বড় সাফল্য! ২১.৭২০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক অভিযুক্তের খোঁজে জোরদার অভিযান

সাব্রুম, নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার সাব্রুম থানার অন্তর্গত থাইবোং গ্রাম পঞ্চায়েতের সিংবিল এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে একটি বাড়ি থেকে ২১.৭২০ কেজি সন্দেহভাজন শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হওয়ায় তাকে ধরতে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,…

Read Full News

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, দ্রুত সংস্কারের আশ্বাস

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলির বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী জানান, ভারী বর্ষণ ও প্রাকৃতিক কারণে রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তর ক্ষয়ক্ষতির…

Read Full News

আগরতলা রেলস্টেশনে ১১৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ যুবক গ্রেপ্তার, কালোবাজারে মূল্য প্রায় ২ লক্ষ টাকা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলা রেলস্টেশনে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল জিআরপিএস (GRPS) ও ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। শুক্রবার বিকেল প্রায় ৪টা নাগাদ যৌথ অভিযানে ১১৯ বোতল সন্দেহভাজন নিষিদ্ধ কফ সিরাপ-সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া যুবকের নাম সাহিন আলম (২০) ওরফে শাকিল। তিনি সিপাহিজলা জেলার সোনামুড়া থানার উরমাই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।পুলিশ সূত্রে…

Read Full News

আইনের শাসন ও ‘নেশামুক্ত ত্রিপুরা’র দাবিতে পুলিশ সদর দফতর ঘেরাও, ডিআইজিপিকে ডেপুটেশন DYFI-TYF-এর

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, মাদকবিরোধী কঠোর অভিযান এবং ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার দাবিতে শুক্রবার আগরতলায় পুলিশ সদর দফতরের (পুলিশ হেডকোয়ার্টার) সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ডিওয়াইএফআই (DYFI) ও টিওয়াইএফ (TYF)। পরে সংগঠনের প্রতিনিধিরা পুলিশের মহাপরিচালকের (DGP) উদ্দেশে একটি ডেপুটেশন জমা দেন।কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক পাচার ও নেশার বিরুদ্ধে আরও…

Read Full News

রাজ্য ভিত্তিক পঞ্চায়েত অ্যাওয়ার্ড প্রদান, উন্নয়নের স্বীকৃতিতে সম্মানিত সেরা পঞ্চায়েতগুলি

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং গ্রামীণ উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিতে আগরতলার এ.ডি. নগরে রাজ্য ভিত্তিক পঞ্চায়েত অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন। এছাড়াও পঞ্চায়েত দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন জেলার পঞ্চায়েত প্রতিনিধিরা…

Read Full News

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন, রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরব আশীষ কুমার সাহা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং দলের প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এছাড়াও দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদমাধ্যমের সামনে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে দলের অবস্থান তুলে ধরেন…

Read Full News

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, নজরদারি বাড়ানোর আশ্বাস

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যে হঠাৎ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেন, বাজারে মূল্যবৃদ্ধির বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।মুখ্যমন্ত্রী জানান, বাজার পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট দপ্তর নিয়মিত নজরদারি চালাচ্ছে। কোথাও যদি অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুতদারির অভিযোগ পাওয়া যায়, তাহলে…

Read Full News

জনগণনা সফল করতে সকলের সহযোগিতার আহ্বান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আসন্ন জনগণনা কার্যক্রমকে সফল ও নির্ভুলভাবে সম্পন্ন করতে রাজ্যের সকল নাগরিকের সহযোগিতার আহ্বান জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা শুধুমাত্র জনসংখ্যা গণনার প্রক্রিয়া নয়, বরং রাজ্য ও দেশের উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো গঠন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তিনি সকল নাগরিককে…

Read Full News

বিদ্যুৎ মাশুল ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিআই(এম)-এর বিশাল মিছিল, ৯ দফা দাবিতে ডেপুটেশন

বিশ্রামগঞ্জ, নিজস্ব প্রতিনিধি: বর্ধিত বিদ্যুৎ মাশুল, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে লাগামহীন মূল্যবৃদ্ধি ও দুর্নীতির অভিযোগে শুক্রবার বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআই(এম) বিশালগড় মহকুমা কমিটি।শুক্রবার দুপুর ১২টা নাগাদ বিশ্রামগঞ্জের দুর্গাদাস শিকদার স্মৃতি ভবনের সামনে থেকে একটি বড় মিছিল বের হয়। মিছিলটি বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা…

Read Full News