Headlines

কর্মসংস্থান, ১০০ ইউনিট ফ্রি বিদ্যুৎসহ ১০ দফা দাবিতে সোনামুড়ায় গণ-অবস্থানে তপশিলি জাতি সমন্বয় সমিতি

সোনামুড়া, নিজস্ব প্রতিনিধি: বেকারদের কর্মসংস্থান, ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে সিপাহীজলা জেলার সোনামুড়ায় গণ-অবস্থান কর্মসূচি পালন করল সিপিআই(এম) সমর্থিত ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। শনিবার রবীন্দ্র চৌমুহনী এলাকায় সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য…

Read Full News

ধর্মনগরের উন্নয়ন প্রকল্পে গতি আনতে মাঠে টুডা কমিশনার, পরিদর্শনে বিধায়ক জহর চক্রবর্তী

ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি: ধর্মনগরের চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার একাধিক প্রকল্প এলাকা পরিদর্শন করেন টুডা (TUDA)-র কমিশনার মিহির গোপ। তাঁর সঙ্গে ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।পরিদর্শনকালে টুডার অধীনে নির্মীয়মাণ ধর্মনগর আধুনিক বাজার প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ স্মার্ট সিটি পরিকল্পনার অংশ হিসেবে সোনারুবাসা এলাকায় সম্ভাব্য…

Read Full News

মাতাবাড়িতে শুরু সরকারি ধান ক্রয়, ১,৮০০ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা

উদয়পুর, নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় কার্যক্রমের শুভ সূচনা হলো। শনিবার সকাল ১১টায় উদয়পুরের মাতাবাড়ি ব্লকের কল্যাণদিঘির মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই ধান ক্রয় কেন্দ্র চালু করা হয়।কেন্দ্র চালু হওয়ার পর থেকেই মাতাবাড়ি ব্লকের বিভিন্ন…

Read Full News

ধর্মনগরে উপজাতি যুব-ছাত্রদের যৌথ কনভেনশন, গঠিত হলো ১৮ সদস্যের নতুন মহকুমা কমিটি

ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি: ধর্মনগরে অনুষ্ঠিত হলো ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন (টিটিওয়াইএফ) এবং ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের যৌথ বিভাগীয় কনভেনশন। উপজাতি যুব ও ছাত্র সমাজের অধিকার রক্ষা এবং আগামী দিনের সাংগঠনিক আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই কনভেনশনের আয়োজন করা হয়।কনভেনশনের সভাপতিমণ্ডলীতে ছিলেন চঞ্চলা ত্রিপুরা ও রিংবোর মনি হালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা…

Read Full News

ঠাকুরঘরেও চোরের তাণ্ডব! মা লক্ষ্মীর ঘট ভেঙে উধাও ২০ হাজার টাকা, ক্ষোভে ফুঁসছে চড়িলাম

বিশালগড়, নিজস্ব প্রতিনিধি: চুরির হাত থেকে রক্ষা পেল না ঠাকুরঘরও। উত্তর চড়িলাম সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় প্রাক্তন হোমগার্ড কর্মী কৃষ্ণ দত্তের বাড়িতে শুক্রবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চোর ঠাকুরঘরে ঢুকে মা লক্ষ্মীর ঘট ও প্রণামী বাক্স ভেঙে প্রায় ২০ হাজার টাকারও বেশি নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি ঠাকুরঘরও তছনছ করে…

Read Full News

পুলিশের সামনেই মদ লুট! মনপাথর বাজারে নেশাবিরোধী অভিযানে চাঞ্চল্য, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

নিজস্ব প্রতিনিধি: নেশাবিরোধী অভিযানে গিয়ে পুলিশের সামনেই উদ্ধার হওয়া মদ লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মনপাথর বাজার এলাকায়। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযানের সময় উদ্ধার হওয়া মদের বোতল একদল লোক প্রকাশ্যেই নিয়ে পালিয়ে যায়, অথচ পুলিশ তা ঠেকাতে কার্যকর ভূমিকা নিতে পারেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় অবৈধ মদের…

Read Full News

স্মার্ট সিটির বাস্তব চিত্র খতিয়ে দেখতে রাস্তায় মুখ্যমন্ত্রী, আগরতলার রাস্তা-ড্রেন পরিদর্শনে মানিক সাহা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় নির্মিত বিভিন্ন রাস্তা ও নিকাশি ব্যবস্থার বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার শহরের একাধিক এলাকা পরিদর্শন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত এবং সংশ্লিষ্ট দপ্তরের একাধিক আধিকারিক। তারা শহরের বিভিন্ন রাস্তা, ড্রেন…

Read Full News

জুবাইদার রহস্যমৃত্যুর তদন্তে গতি নেই! কৈলাসহরে পথ অবরোধে ফুঁসে উঠল এনএসইউআই ও সহপাঠীরা

কৈলাসহর, নিজস্ব প্রতিনিধি: হিরাছড়া এডিসি ভিলেজের দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যজনক মৃত্যুর ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহরের বাবুরবাজার এলাকা। শনিবার এনএসইউআই, যুব কংগ্রেস এবং যুবরাজনগর কলোনি গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠীরা যৌথভাবে বিক্ষোভ মিছিল বের করে এবং প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে দ্রুত ও…

Read Full News

রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরব প্রদেশ কংগ্রেস, সাংবাদিক সম্মেলনে একাধিক দাবি ও অভিযোগ

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন দলের নেতৃবৃন্দ রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সরকারের নীতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।সাংবাদিক সম্মেলনে উপস্থিত কংগ্রেস নেতৃত্ব রাজ্যের বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কাজ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের স্বার্থ জড়িত একাধিক ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করেন। পাশাপাশি…

Read Full News

‘ইডিয়ট’ বিতর্কে দক্ষিণ জেলার এসপির পাশে ডিজিপি অনুরাগ, সীমান্ত ও আইন-শৃঙ্খলা নিয়েও কড়া বার্তা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপারকে ঘিরে ‘ইডিয়ট’ মন্তব্যের বিতর্কে এবার প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়ালেন ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া জানান। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা এবং রাজ্যের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন।ডিজিপি বলেন, রাজ্য পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন…

Read Full News