Headlines

কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে বিজেপির উদ্যোগ, সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে ভারতীয় জনতা পার্টির ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার শ্যামাপ্রসাদ টাউন হলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সদর জেলা বিজেপি…

Read Full News

জগন্নাথ মন্দিরের ₹৮.৩৮ লক্ষের প্রকল্প ঘিরে বিতর্ক, মুখোমুখি জিতেন্দ্র চৌধুরী ও মন্দির কমিটি

সাব্রুম, নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বিধানসভার পূর্ব হরিণা গ্রাম পঞ্চায়েতের জয় জগন্নাথ মন্দিরে সেট নির্মাণের জন্য বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ হওয়া ৮ লক্ষ ৩৮ হাজার টাকার প্রকল্প হঠাৎ বাতিল হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা।তথ্য অনুযায়ী, বিরোধী দলনেতা ও ৪০ নম্বর সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র…

Read Full News

রথ দেখতে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ ও তিন বছরের কন্যা, উদ্বিগ্ন পরিবার

শান্তিরবাজার, নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার গঞ্জেরটিলা এলাকা থেকে এক গৃহবধূ ও তাঁর তিন বছর বয়সী কন্যা নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রথযাত্রা দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ২৩ বছর বয়সী দেবপ্রিয়া নট্ট। তাঁর সঙ্গে ছিল পরিবারের একমাত্র তিন বছর বয়সী শিশুকন্যা। এরপর থেকে তাঁদের…

Read Full News

সবুজের বার্তা ছড়াতে আগরতলায় বনমহোৎসব উপলক্ষে সাইকেল র‍্যালি, উদ্বোধনে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে ৭৭তম রাজ্যভিত্তিক বনমহোৎসব উপলক্ষে রবিবার আগরতলার হেরিটেজ পার্কে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বনকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সবুজ পতাকা দেখিয়ে সাইকেল র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বন দপ্তরের ঊর্ধ্বতন…

Read Full News

দুই বছরেও শেষ নয় পানীয় জলের পাম্প নির্মাণ, ডি.ডব্লিউ.এসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মান্দাইবাসী

মান্দাই, নিজস্ব প্রতিনিধি:মান্দাই বিধানসভা কেন্দ্রের হরেকৃষ্ণ গ্রামে পানীয় জলের তীব্র সংকট দূর করতে প্রায় দুই বছর আগে জনস্বাস্থ্য কারিগরি (ডি.ডব্লিউ.এস) দপ্তরের অর্থায়নে একটি পানীয় জলের পাম্প নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু নির্মাণকাজ কিছুদূর এগোনোর পরই রহস্যজনকভাবে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ দুই বছর কেটে গেলেও প্রকল্পটির কাজ আর শুরু না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ,…

Read Full News

প্রতিবন্ধী অধিকার আন্দোলনকে শক্তিশালী করতে তৎপরতা, ছাত্র-যুব ভবনে রাজ্য সম্মেলনের প্রস্তুতি সভা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:আগরতলার ছাত্র-যুব ভবনে ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের আসন্ন রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পবিত্র কর, প্রস্তুতি কমিটির ভাইস চেয়ারম্যান তথা রাজ্য গণআন্দোলনের অন্যতম নেতা সুধন দাস এবং প্রস্তুতি কমিটির…

Read Full News

‘নেতাজিকে অপমানের অভিযোগ’— শমিক ভট্টাচার্যের প্রকাশ্য ক্ষমা দাবি ফরওয়ার্ড ব্লকের, নইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি:পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের ত্রিপুরা রাজ্য শাখা। এদিন আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে দলের নেতারা শমিক ভট্টাচার্যের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বের অভিযোগ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো জাতীয় বীরকে নিয়ে কটূক্তি কোনওভাবেই মেনে…

Read Full News

আগরতলা রেলস্টেশনে ৬.৫৪ কোটি টাকার কফ সিরাপ উদ্ধার, মূল পাচারচক্রের খোঁজে জোর তদন্ত

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:আগরতলা রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে একটি বড় মাদক পাচার চক্র সক্রিয় থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।গত ২ জুলাই ২০২৬ সকালে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), স্পেশাল ব্রাঞ্চ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে…

Read Full News

বেহাল রাস্তার বলি মিনি ট্রাক! অটোকে সাইড দিতে গিয়ে খাদে, আহত কয়েকজন

বামুটিয়া, নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে বেহাল হয়ে পড়া রাস্তায় ফের ঘটল দুর্ঘটনা। যাত্রীবাহী একটি অটোকে সাইড দিতে গিয়ে জৈব সার বোঝাই একটি মিনি ট্রাক রাস্তা থেকে নিচে পড়ে যায়। ঘটনায় চালকসহ কয়েকজন আহত হন। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীবাজার থেকে…

Read Full News

পিকে চক্রবর্তীর নিয়োগ থেকে নিট-কুয়েট ইস্যু—সরকারকে একযোগে নিশানা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সাম্প্রতিক প্রশাসনিক নিয়োগ, নির্বাচন কমিশনের দায়িত্ব, আইন-শৃঙ্খলা, শিক্ষাক্ষেত্রের বিভিন্ন ইস্যু এবং কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের দলের অবস্থান তুলে ধরেন।পিকে চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে নিয়োগের প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন,…

Read Full News