Headlines

শহরের বুকে যুবতীর রহস্যমৃত্যু, ঘটনাস্থলে ফরেন্সিক দল

শহর আগরতলায় এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিচয় জানা গেছে—চিত্রাঙ্কা হাজারী, পিতা গোপীনাথ হাজারী। তাঁর বাড়ি লক্ষ্মীনারায়ণবাড়ি সংলগ্ন প্রভু বাড়ির পাশে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিম। তদন্তে উপস্থিত ছিলেন এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Read Full News

🌿 তামাক বর্জনের বার্তা, প্রান্তিক ক্লাবের দুর্গাপূজায় প্রাকৃতিক মণ্ডপ

আগরতলার প্রান্তিক ক্লাবে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো এবছরের দুর্গাপূজার প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও সামাজিক বার্তাকে সামনে রেখে বিশেষ ভাবনায় পুজোর আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ।এবারের মূল থিম ‘তামাক বর্জন’। মণ্ডপসজ্জার মাধ্যমে তামাক সেবনের ক্ষতিকর দিক এবং এর প্রভাব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।পাশাপাশি এবছর মণ্ডপসজ্জায় থাকছে পরিবেশবান্ধব…

Read Full News

মাটির নিচে ৪ ড্রাম! পিআর বাড়িতে পুলিশের অভিযানে বিপুল গাঁজা উদ্ধার, গ্রেফতার বাবা-ছেলে

গোপন খবরের ভিত্তিতে বড়সড় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পিআর বাড়ি থানার পুলিশ। রবিবার রাজনগর থানাধীন মনাইপাথর কিলিংপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, ওসি রতন রবি দাসের নেতৃত্বে এসআই নিরন দেববর্মা, এসআই বিকাশ দেবনাথ, ডিসিএম বিএলএন এবং জেলা মোবাইল ফরেনসিক দলের সদস্যরা অভিযানে অংশ নেন। দুলাল মজুমদারের বাড়িতে তল্লাশি…

Read Full News

কেটিডিএসে নবীন কনস্টেবলদের পাসিং আউট, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গর্বের মুহূর্ত

নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বৃহস্পতিবার নবনিযুক্ত কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানের আয়োজন করা হয়। শৃঙ্খলা, কুচকাওয়াজ এবং দেশসেবার অঙ্গীকারে মুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী Manik Saha, আইজি (ল’ অ্যান্ড অর্ডার) অনুরাগ সহ পুলিশ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।অনুষ্ঠানে নবীন কনস্টেবলদের কুচকাওয়াজ ও প্রশিক্ষণ প্রদর্শনী সকলের নজর কাড়ে। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে নবনিযুক্ত পুলিশ কর্মীদের…

Read Full News

১৯ নম্বর ওয়ার্ডে ‘মহারানী জাহ্নবী দেবী লাইব্রেরি’ উদ্বোধন, মহাদেব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির সূচনা হলো। ওয়ার্ডের প্রথম তলায় ‘মহারানী জাহ্নবী দেবী লাইব্রেরি’র শুভ উদ্বোধন এবং মহাদেব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।মেয়র দীপক মজুমদারের হাত ধরে এই দুই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ পুর নিগমের অন্যান্য প্রতিনিধিরা। অনুষ্ঠানে স্থানীয়…

Read Full News

দুর্ঘটনায় যুবকের মৃত্যু, চিকিৎসাধীন শালিকারও মৃত্যু; গ্রেপ্তার চালক

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো তাঁর শালিকারও। দুর্ঘটনায় মৃত দুইজন হলেন অসিত দেববর্মা ও বিল্লু দেববর্মা।ঘটনার পর গুরুতর আহত অবস্থায় যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। পরপর দুইজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।দুর্ঘটনার ঘটনায় পুলিশ সংশ্লিষ্ট গাড়ির চালককে গ্রেপ্তার…

Read Full News

নতুন প্রেমের আগমন!

বলিউডে রোমান্টিক সিনেমার ইতিহাসে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া রাজশ্রী প্রোডাকশনের এই ছবিটি সলমন খানকে ‘প্রেম’ চরিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। সেই ঐতিহাসিক প্রেম আবার ফিরছে বড়পর্দায়, তবে একেবারে ভিন্ন রূপে। রাজশ্রী ফিল্মস এবং সুরজ বরজাতিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তাঁরা ‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’ নিয়ে আসছেন, যেখানে থাকছেন না সলমন…

Read Full News

অফিস লেন অপহরণ মামলায় বড় সাফল্য! পশ্চিম থানার জালে ধরা পড়ল মাস্টারমাইন্ড

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা অপহরণ মামলার তদন্তে বড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। মামলার মূল ষড়যন্ত্রকারী তথা ‘মাস্টারমাইন্ড’কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দেবপ্রসাদ রায়।শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, ঘটনার পর থেকেই পশ্চিম থানার পুলিশ বিশেষ তদন্ত শুরু করে। বিভিন্ন…

Read Full News

বিজেপি নেত্রীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ, সাব্রুমে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেত্রী শিখা দাসের বাড়ির পুকুরে বিষ প্রয়োগের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সাব্রুম থানার অন্তর্গত সাতচাঁদ আরডি ব্লকের পশ্চিম হরিণা এলাকায়।পরিবারের দাবি, মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা পুকুরে বিষ ঢেলে যায়। বুধবার সকালে পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে দেখেন, পুকুরের…

Read Full News

ইন্দ্রনগরে তোলাবাজির অভিযোগ, এনসিসি থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার এই অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীরা এনসিসি থানায় গিয়ে ওসির কাছে ডেপুটেশন দেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এলাকাবাসীর অভিযোগ, ইন্দ্রনগরে কংগ্রেস ব্লক সভাপতি সঞ্জীব দে-র বাড়িতে রাতে নিয়মিত নেশার আসর বসে। পাশাপাশি তাঁর ভাই সুজিত দে-র বিরুদ্ধে ঠিকেদারসহ বিভিন্ন ব্যক্তির কাছ…

Read Full News