Headlines

৫১ বছরে প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাবের চমক! রাম মন্দিরের আদলে মণ্ডপ, খোয়াইয়ে প্রথমবার ‘রাবণ বধ’

তেলিয়ামুড়া, ১৬ জুলাই: শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে খুঁটি পূজার মধ্য দিয়ে ৫১তম বর্ষের দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা করল তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাব। বৃহস্পতিবার প্রথম রথযাত্রার পবিত্র দিনে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় খুঁটি পূজা।অনুষ্ঠানে ক্লাবের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভক্ত-অনুরাগী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।…

Read Full News

সোনামুড়ার জঙ্গলে বড়সড় সাফল্য! ৩৬২ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ₹৭২.৪০ লক্ষ

সোনামুড়া, ১৬ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর ঘাটিঘরের গভীর জঙ্গলে যৌথ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাত ১২টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই বিশেষ অভিযান। অভিযানে জঙ্গলের বিভিন্ন স্থান থেকে মোট ১১টি…

Read Full News

গোলকোন্ডা দুর্গের আদলে ৭৪তম দুর্গাপূজার সূচনা, লাল বাহাদুর ক্লাবে খুঁটি পূজা সম্পন্ন

আগরতলা, ১৬ জুলাই: আসন্ন ৭৪তম শারদীয়া দুর্গাপূজাকে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী লাল বাহাদুর ক্লাব-এ বৃহস্পতিবার খুঁটি পূজার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক প্রস্তুতির সূচনা হলো। এবারের পূজার মূল আকর্ষণ হিসেবে হায়দ্রাবাদের ঐতিহাসিক গোলকোন্ডা দুর্গের আদলে নির্মিত হবে পূজামণ্ডপ।খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সহ-সভাপতি সুবল ভৌমিক, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ক্লাবের পদাধিকারী…

Read Full News

উল্টো রথের সেই কালরাতের এক বছর পর—কেমন আছেন কুমারঘাট ট্র্যাজেডিতে নিহতদের স্বজনেরা?

কুমারঘাট, ১৬ জুলাই: উল্টো রথের উৎসব ঘিরে ঘটে যাওয়া সেই হৃদয়বিদারক দুর্ঘটনার স্মৃতি আজও তাড়া করে বেড়ায় কুমারঘাটবাসীকে। এক মুহূর্তে উৎসবের আনন্দ পরিণত হয়েছিল শোকের মাতমে। প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ, আহত হয়েছিলেন আরও অনেকে। সময় এগিয়ে গেলেও নিহতদের পরিবারের কাছে সেই ক্ষত আজও অমলিন।প্রিয়জনকে হারানোর বেদনা নিয়ে দিন কাটাচ্ছেন বহু পরিবার। কেউ হারিয়েছেন পরিবারের একমাত্র…

Read Full News

পুরনো মোটরস্ট্যান্ডে নব রূপে নৃসিংহ-রাম জানকি মন্দির, রাম-সীতার মূর্তি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুলাই: রাজধানী আগরতলার পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় নবনির্মিত ও সংস্কারকৃত শ্রী শ্রী নৃসিংহ দেবতা ও শ্রীশ্রী রাম-জানকি মন্দিরে রাম ও সীতার মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন…

Read Full News

বিজেপি বড়জলা মণ্ডলের নতুন সভাপতি রাজীব ঘোষ, সাংগঠনিক শক্তি বাড়ানোর বার্তা

আগরতলা: ভারতীয় জনতা পার্টির বড়জলা মণ্ডলের নতুন সভাপতি হিসেবে রাজীব ঘোষ দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই নিয়োগকে ঘিরে দলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে নতুন সভাপতি কাজ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। �BJPনবনিযুক্ত সভাপতি…

Read Full News

কদমতলা বাজারে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন

কদমতলা, ১৫ জুলাই: উত্তর ত্রিপুরার কদমতলা বাজারে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বাজারের স্বর্ণপট্টি এলাকার বাসুদেব জুয়েলার্স-এ চোরের দল হানা দিয়ে প্রায় ৩ লক্ষ টাকার রুপোর অলঙ্কার ও অল্প পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে বাজারের নিরাপত্তা ব্যবস্থা এবং রাতের টহল নিয়ে নতুন…

Read Full News

মারুতি ইকোতে ফেলে আসা ব্যাগের খোঁজ নেই! গুরুত্বপূর্ণ জমির নথি হারিয়ে উদ্বিগ্ন মালিক

আগরতলা, ১৫ জুলাই: উদয়পুর থেকে আগরতলা আসার পথে একটি মারুতি ইকো গাড়িতে ফেলে আসা গুরুত্বপূর্ণ নথিপত্র-সহ একটি ব্যাগ এখনও উদ্ধার না হওয়ায় চরম উদ্বেগে রয়েছেন বিশ্বজিৎ দে। ঘটনায় তিনি আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ অনুযায়ী, গত ১৩ জুলাই উদয়পুর থেকে মারুতি ইকো গাড়িতে করে আগরতলায় আসেন বিশ্বজিৎ দে। বটতলা এলাকায় গাড়ি থেকে নামার…

Read Full News

মৎস্যচাষে স্বনির্ভরতার লক্ষ্যে শান্তিরবাজারে ২৬ উপভোক্তার হাতে মাছের রেণু বিতরণ

শান্তিরবাজার, ১৫ জুলাই: রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষের মাধ্যমে মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে বগাফা মৎস্য দপ্তরের উদ্যোগে শান্তিরবাজার পৌর পরিষদ এলাকায় ২৬ জন নির্বাচিত উপভোক্তার হাতে মাছের রেণু (পোনা) বিতরণ করা হয়েছে।বুধবার শান্তিরবাজার পৌর পরিষদের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় নির্বাচিত উপভোক্তাদের হাতে মাছের রেণু তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে উপস্থিত…

Read Full News

মাত্র তিন শিক্ষকেই চলছে স্কুল! শিক্ষক সংকটে কমলাসাগরের হরিশনগর বিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা চাপে

আগরতলা, ১৫ জুলাই: শিক্ষক সংকটের জেরে দীর্ঘদিন ধরেই সমস্যার মুখে কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। মাত্র তিনজন শিক্ষক নিয়ে চলছে গোটা বিদ্যালয়ের পাঠদান। ফলে একজন শিক্ষক ছুটিতে গেলেই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে একই পরিস্থিতিতে চলছে স্কুলটি। সীমিত সংখ্যক শিক্ষক নিয়ে একাধিক শ্রেণির পাঠদান,…

Read Full News