Headlines

নেতাজিনগরে রক্তাক্ত জাতীয় সড়ক, লরির ধাক্কায় টমটম চালক গুরুতর জখম

তেলিয়ামুড়া, ৮ আগস্ট: ফের ভয়াবহ দুর্ঘটনায় রক্তাক্ত হল আসাম-আগরতলা জাতীয় সড়ক। শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায় দূরপাল্লার লরি ও একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ১৮ বছরের টমটম চালক দীপ্তনু সরকার।জানা গেছে, TR-06A-1976 নম্বরের মহিন্দ্রা টমটমটি তেলিয়ামুড়া থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিল। রাত আনুমানিক ১১টা নাগাদ নেতাজিনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি…

Read Full News

বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসককে হামলার চেষ্টা, মদ্যপ যুবকের তাণ্ডবে চাঞ্চল্য

বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও বেসরকারি নিরাপত্তারক্ষীর উপর হামলার চেষ্টার অভিযোগ উঠল এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি হয়।জানা গেছে, বিশালগড় ২ নম্বর গেট এলাকার এক যুবককে চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা পরিষেবা চলাকালীন ওই যুবক মদ্যপ অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের…

Read Full News

৩ মাসের সামাজিক ভাতা বকেয়া! মান্দাই ব্লকে সুবিধাভোগীদের বিক্ষোভ, রাস্তায় নামার হুঁশিয়ারি

আগরতলা, ৩ জুলাই: টানা তিন মাস ধরে সামাজিক ভাতা বন্ধ থাকার অভিযোগে এবার বিক্ষোভে সামিল হলেন মান্দাই ব্লকের অন্তর্গত শতাধিক সুবিধাভোগী। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন সামাজিক ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েন তারা।শুক্রবার মান্দাই ব্লক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সুবিধাভোগীরা। তাদের অভিযোগ, গত তিন মাস ধরে…

Read Full News

সরকার নয়, নিজের টাকায় রাস্তার গর্ত ভরাট করলেন ই-রিকশা চালক!

কুমারঘাট, ৩০ জুন: উন্নয়নের দাবি আর রাজনৈতিক ভাষণের ভিড়ে বাস্তবের চিত্র যেন একেবারেই ভিন্ন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কুমারঘাট মহকুমার ফটিকরায়–কুমারঘাট প্রধান সড়কের বিদ্যাসাগর সেতু সংলগ্ন অংশ। বড় বড় গর্তে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কথা জানানো…

Read Full News

ডিজিপির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

নিজস্ব প্রতিনিধি | আগরতলা | ২৭ জুলাইত্রিপুরার ডিজিপির মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে সোমবার রাজ্যপালের দ্বারস্থ হয় সিপিআই(এম)-এর একটি প্রতিনিধি দল।দলীয় নেতৃত্ব রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে ডিজিপির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানায়। পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে…

Read Full News

নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ‘আমরা বাঙালি’ দলের বিক্ষোভ

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং তাঁর নামকে ঘিরে বিতর্কের প্রতিবাদে শনিবার আমরা বাঙালি দলের উদ্যোগে রাজ্য কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিযোগ করেন, দেশের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা ক্ষুণ্ন করে এমন কোনও মন্তব্য বা আচরণ কখনও গ্রহণযোগ্য নয়। তাঁরা এ ধরনের ঘটনার তীব্র…

Read Full News

ভিলেজ নির্বাচন নিয়ে বড় ঘোষণা! কী বললেন কমিশনের সচিব অনুরাগ সেন?

ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য রাখলেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।নির্বাচন প্রক্রিয়া, প্রশাসনিক প্রস্তুতি এবং ভোটগ্রহণকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে কমিশনের পরিকল্পনা নিয়ে তিনি বিস্তারিত জানান। উল্লেখ্য, টিটিএএডিসি এলাকার ৫৮৭টি ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হওয়ার…

Read Full News

🎓 পানীয় জল থেকে নিরাপত্তা—একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ কলেজ, বিক্ষোভে এবিভিপি

পানীয় জল থেকে নিরাপত্তা—একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন মৌলিক সমস্যা সমাধান না হওয়ায় মঙ্গলবার কলেজ চত্বরে বিক্ষোভে সরব হল এবিভিপির ছাত্রছাত্রীরা।আন্দোলনকারীদের অভিযোগ, কলেজে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক কমন রুমের ব্যবস্থাও নেই। পাশাপাশি গত দুই বছর ধরে অনুষ্ঠিত হয়নি কলেজ উইক, বন্ধ রয়েছে NSS Unit-ও।এছাড়াও কলেজ…

Read Full News

কলকাতা বিমানবন্দরে গ্রেফতার সোনামুড়ার অভিযুক্ত মাদক কারবারি ফয়সাল মিয়া

ত্রিপুরার সোনামুড়ার বাসিন্দা এবং মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত ফয়সাল মিয়াকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আইনশৃঙ্খলা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাঁর গতিবিধির ওপর নজরদারি চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেফতার করা হয়েছে।তদন্তকারী সংস্থার দাবি,…

Read Full News

গণপতি বাপ্পার বিদায়ে বিশালগড়ে বর্ণাঢ্য নিরঞ্জন শোভাযাত্রা

বিশালগড়: গণেশ চতুর্থী উপলক্ষে আয়োজিত পূজার শেষে ভক্তিভরে গণপতি বাপ্পার নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হল বিশালগড় মণ্ডলে। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ও ভক্তদের উচ্ছ্বাসে শোভাযাত্রায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশালগড়ের স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, মণ্ডল সভাপতি তপন দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাসসহ দলের কর্মী-সমর্থক এবং মাতৃশক্তির সদস্যরা।গণপতি বাপ্পাকে বিদায় জানাতে শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ।…

Read Full News