Headlines

সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা! উদয়পুরে শিক্ষক-শিক্ষিকা ও এবিভিপি কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

উদয়পুর, ১২ জুলাই: গোমতী জেলার উদয়পুর গকুলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের সমাপ্তির পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর কয়েকজন কার্যকর্তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠান শেষে কিছু ব্যক্তির আচরণকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষিকা এবং এবিভিপি কার্যকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক…

Read Full News

ক্রাইম ব্রাঞ্চের জালে সরকারি কর্মচারী! বিলাসবহুল গাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার

আগরতলা, ১২ জুলাই: ত্রিপুরা ক্রাইম ব্রাঞ্চের বড়সড় অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক সরকারি কর্মচারীসহ দুইজনকে আটক করা হয়েছে। রানীরবাজার ফায়ার স্টেশনের সামনে একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট।আটক ব্যক্তিরা হলেন প্রশান্ত পাল (৩২), পিতা প্রদীপ পাল, বাড়ি রানীরবাজার থানার দুর্গানগর এলাকায় এবং দিলীপ ত্রিপুরা (৪৭), বাড়ি ধুমাছড়া।…

Read Full News

সাব্রুম বাসস্ট্যান্ডে ছাড়পত্রের টাকা নিয়ে বিতর্ক, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ক্ষোভ চালক-মালিকদের

সাব্রুম, ১১ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বাসস্ট্যান্ডে ছাড়পত্র (পারমিট স্লিপ) বাবদ অর্থ আদায়কে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বাস ও জিপ চালক সংঘের একাংশের বিরুদ্ধে অনুমোদন ছাড়া অতিরিক্ত অর্থ আদায় এবং শ্রমিকদের স্বার্থ উপেক্ষার অভিযোগ তুলেছেন কয়েকজন গাড়িচালক ও মালিক।অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি স্বীকৃত সাব্রুম বাসস্ট্যান্ডের পরিচালনার দায়িত্ব শ্রমিক সংগঠনের হাতে রয়েছে।…

Read Full News

ছাদহীন শ্রেণিকক্ষে পড়াশোনা! বেহাল ভদ্রাই সেনাপতি পাড়া জে বি স্কুল, সংস্কারের দাবিতে ক্ষোভ

জিরানিয়া, ১১ জুলাই: জিরানিয়া মহকুমার বোরখা সার্কেলের অধীন মান্দাই এলাকার ভদ্রাই সেনাপতি পাড়া জে বি স্কুলের জরাজীর্ণ অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভবন সংস্কারের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষাকালে বিদ্যালয়ের ছাদ চুঁইয়ে পানি পড়ায় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।স্থানীয়দের…

Read Full News

‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ’ নিয়ে কংগ্রেসের তোপ, সরকারের কাছে হিসাব চাইল প্রবীর চক্রবর্তী

আগরতলা, ১১ জুলাই: ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ’কে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী দাবি করেন, রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থানের নামে শুধু প্রচার চলছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।সাংবাদিক বৈঠকে প্রবীর চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন…

Read Full News

রাধানগর-মোহনপুর সড়কে যান চলাচল অচল, জিপ-বাস চালকদের কর্মবিরতিতে ভোগান্তিতে যাত্রীরা

আগরতলা, ১১ জুলাই: কমান্ডার জিপ ও ই-রিকশা (টমটম) চালকদের মধ্যে সংঘর্ষ ও মারপিটের ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাধানগর মোটর স্ট্যান্ড থেকে মোহনপুরগামী যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। প্রতিবাদে কমান্ডার জিপ চালকরা গাড়ির চাকা বন্ধ রাখেন। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে বাস চালকরাও যানবাহন চালাতে বিরত থাকেন।এর ফলে রাধানগর-মোহনপুর সড়কে দীর্ঘ সময় ধরে গণপরিবহন পরিষেবা ব্যাহত…

Read Full News

আগরতলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্টে ক্রীড়া উৎসবের আমেজ, উপস্থিত মন্ত্রী টিংকু রায়

আগরতলা, ১১ জুলাই: আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুল প্রাঙ্গণে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে সাংবাদিক, ক্রীড়াপ্রেমী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। এছাড়াও প্রেস ক্লাবের পদাধিকারী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন…

Read Full News

হীরাছড়া চা বাগানের জঙ্গলে তরুণীর রহস্যমৃত্যু, নিখোঁজ যুবককে ঘিরে বাড়ছে ধোঁয়াশা

কৈলাসহর, ১১ জুলাই: ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শনিবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হীরাছড়া চা বাগানের ভেতরের একটি জঙ্গল থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হওয়ার পর এলাকাজুড়ে শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়ে। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রের দাবি, মৃত তরুণী ইরানি গ্রাম…

Read Full News

৪৫ বছরে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, প্রতিষ্ঠা দিবসে ঐক্য ও শ্রমিক অধিকার রক্ষার অঙ্গীকার

আগরতলা, ১১ জুলাই: ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ডে অবস্থিত ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের পতাকা উত্তোলন, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সংগঠনের দীর্ঘ ৪৫ বছরের সংগ্রামী পথচলার স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব, সদস্য-সদস্যা এবং বিভিন্ন স্তরের…

Read Full News

আম্বেদকর পল্লিতে উইমেন্স কলেজের বনমহোৎসব, বৃক্ষরোপণে পরিবেশ রক্ষার বার্তা

আগরতলা, ১১ জুলাই: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় শনিবার আম্বেদকর পল্লিতে বনমহোৎসব কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী শ্রী সুকান্ত সরকার এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন্স কলেজের প্রাক্তন এনএসএস প্রোগ্রাম অফিসার শ্রী মৃণাল…

Read Full News