Headlines

কাঠালতলীতে চাঞ্চল্যকর খুন! গ্রেফতার এক, পলাতক আরেক অভিযুক্ত

কাঠালতলী এলাকায় ক্লাব সম্পাদককে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরপরই তদন্তে নেমে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে এই মামলার আরেক অভিযুক্ত এখনও পলাতক রয়েছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক অভিযুক্তকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় ঘটনাস্থল পরিদর্শন করেন…

Read Full News

৪ দফা দাবিতে এনএসইউআই-এর বিক্ষোভ মিছিল, ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষায় সরব ছাত্র সংগঠন

আগরতলা: ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিলের আয়োজন করল এনএসইউআই (NSUI)। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।এনএসইউআই নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের একাধিক সমস্যা উপেক্ষিত হয়ে আসছে। সেই সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং শিক্ষার পরিবেশের উন্নয়নের দাবিতেই এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।বিক্ষোভ…

Read Full News

বুথকর্মীদের সঙ্গে ‘মন কি বাত’ শুনলেন মন্ত্রী সুধাংশু দাস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৭তম পর্ব আজ বিজেপির ফটিকরায় মণ্ডলের অন্তর্গত কৃষ্ণনগর ১০ নম্বর বুথের কার্যকর্তাদের সঙ্গে বসে শুনলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।বুথ পর্যায়ের দলীয় কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ও করেন মন্ত্রী। অনুষ্ঠানে দলীয় কার্যকর্তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

Read Full News

নাতনিকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাইকের ধাক্কা, সংকটজনক বৃদ্ধা!

কল্যাণপুরে নাতনিকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন শিমুল দেব নামে এক বৃদ্ধা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, নাতনিকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার সময়ই আচমকা একটি বাইক এসে তাঁকে ধাক্কা মারে। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর…

Read Full News

রাস্তার টাকা আত্মসাতের অভিযোগে DYFI-এর বিক্ষোভ, পাল্টা ‘মিথ্যা প্রচার’ বলে আক্রমণ পঞ্চায়েত ও বিজেপির

কমলাসাগর, ২৫ জুন: রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের নামে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে আন্দোলনে নামল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI)। গত শুক্রবার সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হলেও অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে দেবীপুর গ্রাম পঞ্চায়েত এবং শাসক দল বিজেপি।ডিওয়াইএফআই-এর অভিযোগ, দেবীপুর পঞ্চায়েতের অন্তর্গত কেনানিয়া বাজার থেকে আগরতলা-কমলাসাগর…

Read Full News

আমতলীতে ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি, নিরাপত্তা জোরদার প্রশাসনের

আমতলী, ২৩ জুন: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমতলী থানা এলাকাজুড়ে আগামী ৪৮ ঘণ্টার জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারা জারি করেছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য অশান্তি ও জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জারি করা নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমতি ছাড়া বড় ধরনের জমায়েত, মিছিল, সভা-সমাবেশ এবং…

Read Full News

রবীন্দ্র ভবনে ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম, উপস্থিত অর্থ পরিষেবা বিভাগের সচিব এম. নাগরাজু

ভারত সরকারের অর্থ পরিষেবা বিভাগের সচিব এম. নাগরাজু মঙ্গলবার আগরতলার রবীন্দ্র ভবন-এ অনুষ্ঠিত রাজ্য স্তরের ব্যাঙ্কার্স কমিটির ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশাসনিক ও ব্যাংকিং মহলের একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, অর্থ দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ…

Read Full News

সাব্রুমের ছোটখীলে তাণ্ডব! ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তার দাবিতে থানায় ৮০ পরিবার

সাব্রুমের ছোটখীল এলাকায় লীলাগড় চা বাগানের একাংশ শ্রমিকের বিরুদ্ধে প্রায় ৮০টি পরিবারের বাড়িঘর ও বাগান ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ, হামলায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রাবার ও পেঁপে বাগানেও ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।ঘটনার পর আতঙ্কিত পরিবারগুলোর সদস্যরা নিরাপত্তার দাবিতে ছুটে সাব্রুম থানায় আশ্রয় নেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং পরিস্থিতি বর্তমানে থমথমে।আক্রান্ত পরিবারগুলোর অভিযোগ,…

Read Full News

‘ককরোচদের আন্দোলনে কিছুই হবে না’, বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

আগরতলা: আন্দোলনকারীদের কটাক্ষ করে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। ‘ককরোচদের আন্দোলনে কিছুই হবে না’—এমনই মন্তব্য করেন তিনি।শনিবার একটি কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।তবে কোন আন্দোলনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন,…

Read Full News

বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে ধর্মনগরে বিক্ষোভ

বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ বন্ধ, অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে ধর্মনগরে প্রতিবাদ মিছিল ও গণঅবস্থান কর্মসূচি পালন করল ‘বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি’র ধর্মনগর বিভাগীয় কমিটি।সোমবার টিজিটিএ অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিদ্যুৎ দপ্তরের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলে। সভায়…

Read Full News