শান্তিরবাজারে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর মুকুট অডিটোরিয়াম
দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং শান্তিরবাজার পৌর পরিষদের যৌথ উদ্যোগে সোমবার মুকুট অডিটোরিয়ামে মহকুমাভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ…
