Headlines

২৬ কেন্দ্রে শুরু বছর বাঁচাও পরীক্ষা, কেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি

ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা রাজ্যের ২৬টি পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী।পর্ষদ সূত্রে জানা গেছে, এ বছরের বছর বাঁচাও পরীক্ষায় মাধ্যমিক স্তরে ৭৫৬ জন এবং উচ্চ মাধ্যমিক স্তরে ১,৫৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।কেন্দ্র পরিদর্শনের…

Read Full News

ধর্মনগরে বিদ্যুৎ দপ্তরের সার্ভার অচল! রিচার্জে ভোগান্তি, অফিসেই লুডু খেলছেন গ্রাহকরা

উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-ওয়ান ও ডিভিশন-টু অফিসে প্রায় এক সপ্তাহ ধরে সার্ভার পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। প্রিপেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ করতে দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে।পুরুষ, মহিলা, প্রবীণ ও শিশু—সব শ্রেণির মানুষ প্রতিদিন বিদ্যুৎ অফিসে ভিড় জমালেও সার্ভার সমস্যার কারণে…

Read Full News

বিভিন্ন দাবিতে শ্রম কমিশনারের দপ্তরে নির্মাণ শ্রমিক ফেডারেশনের ডেপুটেশন

নির্মাণ শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে সোমবার শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে নির্মাণ শ্রমিক ফেডারেশন। এদিন সংগঠনের প্রতিনিধিরা একটি স্মারকলিপি জমা দিয়ে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয় দ্রুত সমাধানের দাবি জানান।ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, নির্মাণ শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা, সামাজিক সুরক্ষা, কল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবং শ্রম আইন যথাযথভাবে কার্যকর করার বিষয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা…

Read Full News

কদমতলা ও গন্ডাতুইসা হিংসা মামলায় দ্রুত তদন্তের দাবি, মানবাধিকার কমিশনে সিপিআই(এমএল)-এর ডেপুটেশন

উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ন্যায়বিচারের দাবিতে সোমবার রাজ্য মানবাধিকার কমিশনে ডেপুটেশন প্রদান করে সিপিআই(এমএল)।দলটির পক্ষ থেকে দাবি করা হয়, ওই ঘটনাগুলির তদন্ত কার্য দ্রুত সম্পন্ন করতে হবে এবং আক্রান্ত পরিবারগুলির দায়ের করা অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও…

Read Full News

শ্রমজীবী মানুষের পাশে গণতান্ত্রিক নারী সমিতি, পথচলতি মানুষের হাতে মধ্যাহ্নভোজন ও পানীয় জল

সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে শ্রমজীবী ও মেহনতী মানুষের পাশে দাঁড়াল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি-র জয়নগর মেলারমাঠ লোকাল কমিটি। সোমবার আগরতলার প্যারাডাই চৌমুহনী এলাকায় পথচলতি সাধারণ মানুষের জন্য মধ্যাহ্নভোজন এবং তীব্র গরমে স্বস্তি দিতে পানীয় জলের ব্যবস্থা করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক উদ্যোগের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা…

Read Full News

পানীয় জলের দাবিতে ধর্মনগর–সাখাইবাড়ি সড়ক অবরোধ, কংগ্রেসের আন্দোলনে ব্যাহত যান চলাচল

দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটের প্রতিবাদে সোমবার উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সাখাইবাড়ি এলাকায় ধর্মনগর–সাখাইবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন জেলা কংগ্রেসের কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাখাইবাড়ি এলাকার বাসিন্দারা তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের…

Read Full News

পরীক্ষার আর মাত্র ৭ দিন, এখনও মেলেনি বই! অনিশ্চয়তায় চড়িলামের CBSE নবম শ্রেণির পড়ুয়ারা

পরীক্ষা শুরু হতে আর মাত্র সাত দিন বাকি, অথচ এখনও হাতে পৌঁছায়নি পাঠ্যবই। এই অভিযোগ তুলে চরম উদ্বেগ প্রকাশ করেছেন চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বিদ্যা জ্যোতি বিদ্যালয়-এর নবম শ্রেণির ছাত্রছাত্রীরা।জানা গেছে, আগামী ১৩ জুলাই থেকে CBSE-র Periodic Assessment (PA-1) পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত নবম শ্রেণির সামাজিক বিজ্ঞান (SST) বিষয়ের NCERT-এর পাঠ্যবই…

Read Full News

বিদ্যুৎ ও ভাঙা রাস্তার ক্ষোভে কৈলাশহরে পথ অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ

দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবার অনিয়ম এবং বেহাল রাস্তার সমস্যার প্রতিবাদে সোমবার কৈলাশহরের বাবুর বাজার এলাকায় পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।অবরোধকারীদের অভিযোগ, বহুদিন ধরে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম এবং রাস্তার বেহাল অবস্থার কারণে নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে।…

Read Full News

টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ডেপুটেশন, দ্রুত রেকমেন্ড লিস্ট প্রকাশ ও নিয়োগের দাবি

২০২৪ সালের টেট (TET) পরীক্ষায় উত্তীর্ণ UGT ও GT চাকরিপ্রার্থীরা সোমবার তাদের বিভিন্ন দাবিতে TRBT এবং Elementary Education Department-এর নিকট ডেপুটেশন প্রদান করেন।ডেপুটেশনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা দাবি জানান, ২০২৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ UGT ও GT প্রার্থীদের রেকমেন্ড লিস্ট (Recommend List) অবিলম্বে প্রকাশ করতে হবে। পাশাপাশি নতুন জব নোটিফিকেশন (Job Notification) জারি করে অবশিষ্ট যোগ্য চাকরিপ্রার্থীদের…

Read Full News

‘কেন বন্ধ ভাতা?’— খোয়াইয়ে সমাজকল্যাণ দপ্তরে সিপিআই(এম)-এর ডেপুটেশন, দ্রুত বকেয়া মেটানোর দাবি

সামাজিক প্রকল্পের ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার অভিযোগ তুলে খোয়াই জেলা সমাজশিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন দিল সিপিআই(এম) ও বামপন্থী নেতৃত্ব। সোমবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে বকেয়া ভাতা অবিলম্বে প্রদান এবং ভবিষ্যতে নিয়মিত ভাতা নিশ্চিত করার দাবি জানানো হয়।ডেপুটেশনে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআই(এম)-এর অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। দপ্তরের উদ্দেশে একটি স্মারকলিপি…

Read Full News