বিদ্যুৎ ইস্যুতে সদর জেলা কংগ্রেসের গণধর্না, বেসরকারিকরণ বিল প্রত্যাহার ও স্মার্ট মিটার বাতিলের দাবি
রাজ্যের বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার আগরতলার আস্তাবল ময়দান সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে একটি গণধর্না কর্মসূচির আয়োজন করা হয়।ধর্না কর্মসূচিতে বিদ্যুৎ বেসরকারিকরণ বিল প্রত্যাহার, স্মার্ট মিটার ব্যবস্থা বাতিল, রাজ্য বিদ্যুৎ নিগমে অভিযোগ ওঠা দুর্নীতি রোধ, ভেঙে পড়া বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন এবং অস্বাভাবিক হারে বিদ্যুৎ মাশুল ও বিভিন্ন…
