Headlines

এইচআইভি-এইডস সচেতনতায় সোনামুড়ায় বিশেষ প্রচারাভিযান

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১২ আগস্ট: এইচআইভি ও এইডস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং রোগটি নিয়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে বুধবার সোনামুড়া উপ-বিভাগীয় হাসপাতাল, মেলাঘরে জেলা পর্যায়ের ‘নিবিড় IEC প্রচারাভিযান’ অনুষ্ঠিত হয়।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির যৌথ উদ্যোগ ও সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেলাঘর পৌর…

Read More

মধ্যরাতে জাতীয় সড়কে দুঃসাহসিক ধাওয়া! গাড়ি ভাঙচুরের চেষ্টায় আটক ৩ বাইক, চাঞ্চল্য উদয়পুরে

উদয়পুর, ১৮ জুন:গভীর রাতে জাতীয় সড়কে এক গাড়িচালককে দীর্ঘক্ষণ ধাওয়া, হামলার চেষ্টা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উদয়পুর মহকুমার বাগমা-টেপানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় স্থানীয়দের তৎপরতায় তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে এবং কয়েকজন যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।অভিযোগকারী খিলপাড়া এলাকার বাসিন্দা মুস্তাক আহমেদ খাদিম জানান, বুধবার রাতে তিনি আগরতলা থেকে নিজের…

Read More

প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের বাসভবনে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পরিবারের পাশে থাকার বার্তা

আগরতলা, ২০ জুলাই ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক প্রয়াণের পর তাঁর বাসভবনে পৌঁছে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।এদিন তিনি প্রয়াত ডিজিপির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রতিমা ভৌমিক বলেন, অনুরাগ ধ্যানকরের মৃত্যু…

Read More

পশুপালন, সমবায় ও মৎস্য দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা! সোনার তরীতে জেলা-স্তরের গুরুত্বপূর্ণ বৈঠক

আগরতলা, ১৪ জুলাই: রাজ্যের পশুপালন, সমবায় ও মৎস্য খাতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার স্টেট গেস্ট হাউস (সোনার তরী)-এর কনফারেন্স হলে এআরডিডি (Animal Resources Development Department), সমবায় (SCW) এবং মৎস্য দপ্তরের জেলা-স্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন রাজ্যের এআরডিডি, সমবায় ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও সংশ্লিষ্ট তিনটি দপ্তরের ঊর্ধ্বতন…

Read More

দাবি আদায়ে রাস্তায় অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা, অবরোধে যানজট

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের দাবিতে আগরতলার অভয়নগর মালঞ্চ এলাকার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি প্রশাসনের কাছে জানানো হলেও এখনও সেগুলির কার্যকর সমাধান হয়নি। দাবি পূরণের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।অবরোধের জেরে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাময়িকভাবে যানজটের সৃষ্টি…

Read More

জিবি হাসপাতালের উন্নয়নে ৮ দফা দাবি, ডেপুটেশন দিল সিপিআই(এম)

আগরতলা, ২২ জুন: রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের পরিষেবা আরও উন্নত করার দাবিতে ৮ দফা দাবি সনদ নিয়ে ডেপুটেশন প্রদান করল সিপিআই(এম)-এর উত্তর আগরতলা অঞ্চল কমিটি।সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়ে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর শূন্যপদ পূরণ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ, আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা এবং রোগীদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করার…

Read More

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব দেবকে ঘিরে আগরতলায় সংবর্ধনা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে স্বাগত জানিয়ে আগরতলার রবীন্দ্র ভবন হলে আয়োজন করা হয় অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়, সাংসদ রাজীব ভট্টাচার্যসহ দলের অন্যান্য মন্ত্রী, বিধায়ক…

Read More

বকেয়া বিলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে TSECL কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, বিদ্যুৎ পরিষেবায় প্রভাবের আশঙ্কা

আগরতলা, ১৬ জুলাই: বকেয়া বিল পরিশোধের দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে TSECL কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করলেও এখনও পর্যন্ত তাদের প্রাপ্য বিল পরিশোধ করা হয়নি।অ্যাসোসিয়েশনের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান…

Read More

আগরতলায় Bobcat-এর নতুন 3S শাখার উদ্বোধন, উত্তর-পূর্বে পরিষেবা আরও শক্তিশালী

আগরতলা, ১০ জুলাই: উত্তর-পূর্ব ভারতের নির্মাণ ও অবকাঠামো খাতে আধুনিক পরিষেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে Bobcat-এর অনুমোদিত ডিলার শ্রী বালাজি ইকুইপমেন্টস প্রাইভেট লিমিটেড (SBEPL) আগরতলার আর.এম.এস. চৌমুহানি এলাকায় তাদের নতুন 3S (Sales, Spares & Service) শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।নতুন এই কেন্দ্রটি Bobcat-এর Compact Equipment Division-এর জন্য নিবেদিত। এখান থেকে Backhoe Loader, Mini Excavator এবং Skid-Steer Loader-এর…

Read More

মৎস্য দপ্তরের রিভিউ মিটিংয়ে উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, উপস্থিত মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১৯ জুন: রাজ্যের মৎস্য খাতের উন্নয়নমূলক কর্মসূচি ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার আগরতলার গোর্খা বস্তিস্থ মৎস্য দপ্তরের কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও মৎস্য দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠকে চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন, মৎস্যচাষীদের…

Read More