Headlines

মনীষা দাসকে শ্রদ্ধাঞ্জলি, আবেগঘন শোকসভায় স্মৃতিচারণে শান্তিনিকেতন মেডিকেল কলেজ পরিবার

আগরতলা, ১৭ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রয়াত কর্মী মনীষা দাসের স্মরণে এক শোকসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, কর্মচারী ও সহকর্মীরা উপস্থিত থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন।শোকসভায় উপস্থিত বক্তারা বলেন, মনীষা দাস ছিলেন একজন নিষ্ঠাবান, কর্মপ্রেমী এবং সদালাপী সহকর্মী। তাঁর আন্তরিকতা…

Read Full News

🎓 নতুন কোর্স, পুরস্কার ও আধুনিক পরিকাঠামো—শিক্ষায় নতুন উচ্চতায় USTM

আগরতলা, ১১ আগস্ট: আধুনিক শিক্ষাক্রম, একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি এবং দ্রুত পরিকাঠামো সম্প্রসারণের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষার ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় (USTM)।মঙ্গলবার মেঘালয়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ত্রিপুরার একটি মিডিয়া টিমের সঙ্গে মতবিনিময়কালে USTM-এর চ্যান্সেলর মাহবুবুল হক জানান, ভবিষ্যতের শিল্পক্ষেত্রের চাহিদা এবং আন্তর্জাতিক শিক্ষার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে…

Read Full News

স্মার্ট সিটির ভিআইপি রোডে আবর্জনার স্তূপ, প্রশ্নে পুরনিগম

আগরতলা: স্মার্ট সিটির তকমা থাকলেও রাস্তার উপর আবর্জনার স্তূপে দুর্ভোগে সাধারণ মানুষ। আগরতলার গোরখাবস্তির মূল সড়ক ভিআইপি রোডে ছড়িয়ে থাকা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ উঠেছে।রাস্তার উপর এভাবে আবর্জনা পড়ে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি সমস্যায় পড়ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। দুর্গন্ধের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ।এই ঘটনাকে কেন্দ্র করে আগরতলা পুরনিগমের পরিচ্ছন্নতা…

Read Full News

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগ, হিমু সহ তিনজন আটক

কৈলাসহর: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে মঙ্গলবার তাঁদের কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিনজনের মধ্যে রয়েছেন চণ্ডীপুর বিধানসভা এলাকার হিমাংশু মালাকার ওরফে হিমু। অপর দুইজন সুরুজ আলী ও সুরমা আলী—দুজনই সহোদর বলে জানা গেছে।পুলিশের দাবি, সোমবার গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত…

Read Full News

ওষুধ নয়, প্রাকৃতিক অভ্যাসেই সুস্থতার বার্তা—আগরতলায় স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

আগরতলা, ২৭ জুন: সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে আগরতলার যোগেন্দ্রনগর বাইপাস রোডস্থিত রাধা গোবিন্দ কোরিয়ান ফরমাল থেরাপি সেন্টারে শনিবার অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার বার্তা নিয়েই এই উদ্যোগের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন HAESI GHL-এর সিইও (ইন্ডিয়া) জু ইয়প লি, GHL-এর…

Read Full News

সাব্রুমে ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী, উপস্থিত কিউবার রাষ্ট্রদূত

সাব্রুম প্রতিনিধি:কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সাব্রুম পুরাতন টাউন হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মারসান আগুইলেরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য জিতেন চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, কৃষ্ণা রক্ষিত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শুরুতেই ফিদেল…

Read Full News

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওরিয়েন্ট চৌমুহনীতে এসইউসিআই(সি)-র বিক্ষোভ

আগরতলা, ২০ জুলাই ২০২৬: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এসইউসিআই(কমিউনিস্ট)।দলীয় কর্মী-সমর্থকরা বিক্ষোভে অংশ নিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে সরব হন। তাঁদের অভিযোগ, চাল, ডাল, ভোজ্যতেল, সবজি-সহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে।বিক্ষোভ কর্মসূচি থেকে সরকারের কাছে অবিলম্বে বাজারদর…

Read Full News

বিদ্যুতের তারে প্রাণ গেল গবাদিপশুর, সোনামুড়ার বড়নারায়ণে ক্ষোভ

সোনামুড়া, ৬ আগস্ট: সোনামুড়া মহকুমার বেজিমারা পঞ্চায়েতের বড়নারায়ণ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গবাদিপশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় পড়ে থাকা বা ঝুলন্ত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গবাদিপশুটি মারা যায় বলে অভিযোগ। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, বিদ্যুতের তারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।স্থানীয়রা বিদ্যুৎ…

Read Full News

বিশালগড়ে পৌর পরিষদের নতুন ভবন উদ্বোধন, টাউন হলের এসি-লাইট বিকল থাকায় ক্ষোভ

বিশালগড়: বিশালগড় পৌর পরিষদের নতুন পাকা ভবন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। শনিবার দুপুরে অফিসটিলা এলাকার নতুন টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, মহকুমা শাসক বিঙ্কি সাহা, পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ-সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা।অনুষ্ঠানকে ঘিরে নতুন টাউন হলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন…

Read Full News

এনসিসি ক্যাডেটদের হাতে ড্রোন, সামনে বাধা পেরোনোর চ্যালেঞ্জ — আগরতলায় আসাম রাইফেলসের ব্যতিক্রমী উদ্যোগ

আগামী দিনের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তথা প্রতিরক্ষা বাহিনীর সম্ভাব্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আগরতলায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস। ২৪ জুন আগরতলা গ্যারিসন গ্রাউন্ডে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় বিপুল সংখ্যক এনসিসি ক্যাডেট।আগরতলা ব্যাটালিয়ন, আসাম রাইফেলসের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হাতে-কলমে অভিজ্ঞতা লাভের সুযোগ পায় ক্যাডেটরা— আধুনিক ড্রোন…

Read Full News