Headlines

মলয়নগরে ভয়াবহ দুর্ঘটনা! ড্রেজারের চাপায় স্কুটি চালকের মৃত্যু, আশঙ্কাজনক আরও একজন

আগরতলার মলয়নগর এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক স্কুটি চালক। ড্রেজারের চাপায় গুরুতর আহত হন আরও একজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম Pramod Ranjan Debnath। এছাড়াও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন Sudhangshu Das। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, স্কুটিতে করে…

Read Full News

‘রক্তদান মানেই জীবনদান’— বিশ্ব রক্তদাতা দিবসে প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার আহ্বান

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরতেই এই বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, নিয়মিত রক্তদাতা এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এদিন…

Read Full News

বন্ধের আগে বড়মুড়ায় জঙ্গি সংগঠনের সদস্যদের জমায়েত, দাবিপূরণ না হলে অনির্দিষ্টকালের অবরোধের হুঁশিয়ারি

আগরতলা, ২৩ জুন: ২৪ জুন ঘোষিত বন্ধ কর্মসূচিকে সামনে রেখে আসাম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া হাতাইকতর এলাকায় মঙ্গলবার থেকেই জমায়েত শুরু করেছেন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের সদস্যরা। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের আশ্বাস পেলেও তা পূরণ না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।সংগঠনের সদস্যদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও পর্যন্ত তাদের পুনর্বাসন, আর্থিক সহায়তা…

Read Full News

ধর্মনগর হাসপাতালে হামলার অভিযোগে FIR, নিরাপত্তা জোরদারের দাবি চিকিৎসকদের

নিজস্ব সংবাদদাতা: ধর্মনগর জেলা হাসপাতালে মৃত রোগীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে। শুক্রবার হাসপাতালের ট্রমা সেন্টারের দ্বিতীয় তলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য জানান।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক হালদার, সংগঠনের সম্পাদক ডা….

Read Full News

শহীদ অরুণ দেবের স্মৃতিতে এসএফআই-এর রক্তদান শিবির, মেলারমাঠে স্বেচ্ছায় রক্তদান

মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ অরুণ দেবের স্মৃতির উদ্দেশ্যে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।ত্রিপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অন্যতম নায়ক শহীদ অরুণ দেবকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে ছাত্র-যুবদের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সিপিআই(এম)-এর সম্পাদক রতন দাস, এসএফআই-এর রাজ্য…

Read Full News

জন্মাষ্টমীর পুণ্যতিথিতে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর! আনন্দময়ী কালীমাতা বাড়িতে নতুন উদ্যোগ

শুভ জন্মাষ্টমীর পুণ্যতিথিকে সামনে রেখে আগরতলার জগহরিমুড়াস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়িতে নতুন কমিউনিটি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।জানা গেছে, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের সরকারি উন্নয়ন তহবিল থেকে মন্দির প্রাঙ্গণে কমিউনিটি হল নির্মাণের জন্য অর্থরাশি প্রদান করা হয়েছে। নতুন এই কমিউনিটি হল নির্মিত হলে…

Read Full News

৭ দফা দাবিতে চম্পকনগরে সড়ক-রেল অবরোধ, মুখ্যমন্ত্রীর আশ্বাসের অপেক্ষায় আত্মসমর্পণকারী জঙ্গিরা

৭ দফা দাবিতে ফের অবরোধে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এটিটিএফ ও এনএলএফটির সদস্যরা। শুক্রবার চম্পকনগর এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং ব্রিগুদাস এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।বিক্ষোভকারীদের অভিযোগ, আত্মসমর্পণের পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেকটাই এখনও বাস্তবায়িত হয়নি। সেই দাবিগুলির দ্রুত সমাধানের দাবিতেই পুনরায় অবরোধে বসেছেন তারা।বিক্ষোভকারীদের বক্তব্য,…

Read Full News

৪৯ বছরে উপজাতি ছাত্র ইউনিয়ন, ছাত্র-যুব ভবনে প্রতিষ্ঠা দিবস পালন

উপজাতি ছাত্র ইউনিয়নের ৪৯তম প্রতিষ্ঠা দিবস আজ ছাত্র-যুব ভবনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা।

Read Full News

মনু নদীর বাঁধ সংস্কারে বাংলাদেশি বাধা! ঘটনাস্থলে মন্ত্রী টিংকু রায়

ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মনু নদীর বাঁধ সংস্কারকে ঘিরে দেখা দিয়েছে সীমান্ত সংক্রান্ত জটিলতা। বাঁধের একটি অংশের সংস্কার কাজে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় বর্তমানে ওই অংশের কাজ বন্ধ রয়েছে।শুক্রবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু…

Read Full News

ফিদেল কাস্ত্রোর জন্ম শতবার্ষিকীতে সিপিআইএমের শ্রদ্ধা নিবেদন

আগরতলা: কিউবা বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রোর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিপিআইএমের রাজ্য দপ্তরে আয়োজিত এই কর্মসূচিতে দলের নেতৃবৃন্দ ও কর্মীরা ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।অনুষ্ঠানে ফিদেল কাস্ত্রোর বিপ্লবী জীবন, কিউবার সমাজ ও রাজনীতিতে তাঁর ভূমিকা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর অবদানের কথা তুলে…

Read Full News